বাংলাদেশি-আমেরিকান রিপাবলিকান ক্লাব, নিউজার্সি চ্যাপ্টারের উদ্যোগে এক পরিচিতি সভার আয়োজন করা হয়েছে। নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির ২০৩, নর্থ সভরেন অ্যাভিনিউয়ের ফোনিক্স হলে ৩ সেপ্টেম্বর রাত ৮টায় ‘মিট অ্যান্ড গ্রিট’ শীর্ষক এ পরিচিতি সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি ফারুক তালুকদার। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ শিমুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি থাকবেন নিউজার্সি অঙ্গরাজ্যের সিনেটর ক্রিস এ ব্রাউন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আটলান্টিক কাউন্টির নির্বাহী ডেনিস লেভিনসন। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে রিপাবলিকান অ্যাসেম্বলিম্যান প্রার্থী ফিল গুয়েনথা, জন রিসলি জুনিয়র, আটলান্টিক কাউন্টির নির্বাহী পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ডেনিস লেভিনসন, ফ্রি হোল্ডার প্রার্থী এমি এল গেটো, রিচ ডেস, সুমন মজুমদার, কাউন্সিলর প্রার্থী শ্যারন জাফিয়া প্রমুখ অতিথি হিসেবে সভায় উপস্থিত থাকবেন।
সভায় বাংলাদেশি-আমেরিকান রিপাবলিকান ক্লাব, নিউজার্সি চ্যাপ্টারের নতুন কমিটির সদস্যদের উপস্থিত সুধীজনদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। প্রবাসী বাংলাদেশিদের এ সভায় যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক। সভা শেষে থাকছে নৈশভোজের আয়োজন।