নিউজার্সি ডেমোক্রেটিক পার্টির সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজার্সির পেটারসনে ফ্রি হোল্ডার প্রার্থী আসাদ আক্তারের বাসায় ডেমোক্রেটিক পার্টির এক সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন নিউজার্সির গভর্নর ফিল মারফি, কংগ্রেসম্যান বিল প্যাসক্রেল, পেটারসনের মেয়র জন ক্যারিসহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার বরেণ্য ব্যক্তিবর্গ। সভায় বাংলাদেশি আমেরিকান কমিউনিটির পক্ষে আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশের সাবেক ছাত্রনেতা, আইএফসি চেয়ারম্যান ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ক্যাম্পেইন কমিটির সদস্য আতিকুর রহমান সালু উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি