নিউজার্সি বাংলাদেশি কমিউনিটির বনভোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঐতিহ্যের টানে, ভ্রাতৃত্বের বন্ধনে, প্রবাসেও আমরা’—এই স্লোগান নিয়ে ১ আগস্ট নিউজার্সি বাংলাদেশি কমিউনিটির বনভোজন অনুষ্ঠিত হয়েছে। নিউজার্সির মারসার কাউন্টি পার্কে এই আয়োজন করা হয়।
বনভোজনে নিউজার্সিসহ নিউইয়র্ক, পেনসিলভানিয়া ও আটলান্টিক সিটির চার শতাধিক মানুষ অংশ নেয়। পুরো আয়োজন স্থল পরিণত হয় মিলন মেলায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শিশু-কিশোরেরা মেতে ওঠে খেলাধুলায়।
মধ্যাহ্ন ভোজে পরিবেশন করা হয় নানা রকমের সুস্বাদু খাবার। এরপরই শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় র‌্যাফল ড্র। এতে প্রথম পুরস্কার ছিল নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক উড়োজাহাজের টিকিট, দ্বিতীয় পুরস্কার ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি, তৃতীয় পুরস্কার ল্যাপটপসহ মোট ১০টা আকর্ষণীয় পুরস্কার ছিল।
আগামী ১ সেপ্টেম্বর সংগঠনের পক্ষ থেকে মেজবানের আয়োজন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। সবাইকে মেজবানে আসার জন্য আহ্বান জানানো হয়।