নিউজার্সি বিএনপির বিপুল নেতা-কর্মীর অংশগ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণদানকালে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে বিএনপির বিক্ষোভ সমাবেশে যোগ দেয় দলের নিউজার্সি শাখার নেতা–কর্মীরা
সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণদানকালে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে বিএনপির বিক্ষোভ সমাবেশে যোগ দেয় দলের নিউজার্সি শাখার নেতা–কর্মীরা

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দানকালে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র শাখা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা বিএনপির বিপুল নেতা-কর্মীরা এতে অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে দলের নিউজার্সি অঙ্গরাজ্য শাখার সভাপতি সৈয়দ জুবায়ের আলী ও সাধারণ সম্পাদক সৈয়দ মো. কাউছারের নেতৃত্বে বিএনপি, যুবদলসহ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যোগ দেন। এই রাজ্যের দলের নেতা-কর্মীদের বিপুল পরিমাণ অংশগ্রহণ সমাবেশে উপস্থিত সবার দৃষ্টি কেড়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র শাখা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের প্রশংসা লাভ করেছে।
নিউজার্সি অঙ্গরাজ্য শাখা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মো. কাউছারের নেতৃত্বে নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটি থেকে দলের নেতা-কর্মীরা প্যাটারসন সিটিতে অপেক্ষমাণ নেতা-কর্মীদের সঙ্গে একত্রিত হয়ে দলের অঙ্গরাজ্য শাখার সভাপতি সৈয়দ জুবায়ের আলীর নেতৃত্বে বাসে করে নিউইয়র্কের জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশে যোগ দেন। বিক্ষোভ সমাবেশ থেকে বিএনপির নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের অনির্বাচিত, অগণতান্ত্রিক তথা অবৈধ প্রধানমন্ত্রী বলে স্লোগান দেন। এ সময় তাঁদের হাতে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড-ব্যানার-ফেস্টুন ছিল।
বিক্ষোভ সমাবেশ চলাকালে বিভিন্ন টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিউজার্সি অঙ্গরাজ্য শাখা বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলী ও সাধারণ সম্পাদক সৈয়দ মো. কাউছার তাঁদের ভাষায় অবৈধ, অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন।
একই সঙ্গে তাঁরা গুম, খুন, হামলা-মামলা বন্ধ করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে যত দ্রুত সম্ভব সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করার জোর দাবি জানান। তাঁরা বিক্ষোভে অংশগ্রহণকারী দলের অঙ্গরাজ্য শাখা ও অঙ্গ সংগঠনের সব নেতা-কর্মীকে দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান।
বিক্ষোভ সমাবেশে নিউজার্সি অঙ্গরাজ্য শাখা বিএনপি ও যুবদলের ৫৮ জন নেতা-কর্মী বাসযোগে এবং অন্যরা নিজ নিজ গাড়িতে করে বিক্ষোভ সমাবেশে অংশ নেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপির সহসভাপতি মো. সেলিম, সহসভাপতি হোসেন পাঠান বাচ্ছু, সহসভাপতি সাবেক চেয়ারম্যান আনহার মিয়া, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক এম এইচ রেজা, সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদ উদ্দিন বটল, উপদেষ্টা মাস্টার ছমির উদ্দিন, উপদেষ্টা সিকান্দর শাহজাহান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, বুরহান উদ্দিন বুলু, কোষাধ্যক্ষ খোকন মিয়া, সদস্য পরান মিয়া, তাজ উদ্দিন, অঙ্গরাজ্য শাখা যুবদলের সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আকাশ, সহসভাপতি জাভেদ হোসেন, কে জামান, আবদুল কাদের, যুগ্ম সম্পাদক সেরুজ্জামান স্বজল, প্রচার সম্পাদক রানা চৌধুরী, ফখরুজ্জামান প্রমুখ।