নিউজার্সি বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির বাংলাদেশ কমিউনিটি সেন্টারে নিউজার্সি শাখা বিএনপির উদ্যোগে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ আগস্ট সন্ধ্যায় সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এই উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা সফররত বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক সাংসদ মজিবর রহমান সরোয়ার।
সদস্য সংগ্রহ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। নিউজার্সি শাখা বিএনপির সাধারণ সম্পাদক রহমান বাবুলের সঞ্চালনায় ও সাউথ নিউজার্সির সভাপতি মাহবুবুর রহমান চুন্নুর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মজিবর রহমান সরোয়ার। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে নিউজার্সি বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।
সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে জমজমাট বারবিকিউ পার্টির আয়োজন করা হয়। বিপুলসংখ্যক বিএনপি নেতা-কর্মী ও সমর্থক এই অনুষ্ঠানে যোগ দেন।