নিউজার্সি স্টেট বিএনপির কার্যনির্বাহী কমিটির জরুরি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জরুরি সভায় নিউজার্সি স্টেট বিএনপির নেতা–কর্মীরা
জরুরি সভায় নিউজার্সি স্টেট বিএনপির নেতা–কর্মীরা

নিউজার্সি স্টেট বিএনপির কার্যনির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। প্যাটারসনের নিউজার্সি হেল্প সেন্টারে ১৪ জুলাই এ সভা অনুষ্ঠিত হয়।
নিউজার্সি স্টেট বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউর খন্দকারের পরিচালনায় অনুষ্ঠিত এ জরুরি সভায় সংগঠনের কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন। সভায় সংগঠনকে গতিশীল করতে ও কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে নিউজার্সি স্টেট বিএনপির সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সম্মেলনকে সামনে রেখে দলে কেউ যেন কোন্দল সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখারও পরামর্শ দেওয়া হয়।

সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন হাফেজ সৈয়দ খুবায়ের আলী। সভায় বক্তারা বলেন, খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আন্দোলনকে শক্তিশালী করতে একযোগে কাজ করতে হবে। নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, তবে তা যেন প্রতিহিংসায় না গড়ায়। দলে সক্রিয় থেকে কাজ করলে কর্মীরা তাঁদের নেতা নির্বাচনে ভুল করবেন না।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য আনহার মিয়া, ছমির উদ্দিন, সহসভাপতি আবুল হোসেন, যুগ্ম সম্পাদক মহসিন আহমদ, আলা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিনহাজ আহমদ, বুরহান উদ্দিন বুলু, প্রচার সম্পাদক জাকিরুল চৌধুরী, লুতফুর রহমান, আব্দুল হালিম, সদস্য আব্দুল করিম, তাজুল ইসলাম, কাজী ওয়াহিদুজ্জামান, সুলতান তুহেল, জয়নুল হক প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন হারুন মিয়া, আব্দুল মুক্তাদির, খলকু মিয়া, বশির আহমদ, সৈয়দ খুবায়েব আলী, জাকারিয়া খান, সদস্য জাহাঙ্গির আলম, মুজিবুর রহমান, জাভেদ আলি, ফরিদ আহমদ, করিম আহমদ, মো. খলিল, কুতুব উদ্দিন, গোলাম মোদাব্বির, শাহিন আহমদ, বখতিয়ার হোসেন ও আব্দুল মুহিত।