নিউজার্সি স্টেট বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

নিউজার্সি স্টেট বিএনপির উদ্যোগে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে ২ সেপ্টেম্বর প্যাটারসনের নিউজার্সি হেল্প সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউজার্সি স্টেট বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলাউর খন্দকার। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাইফুল খান, গোলাম রব্বানী চৌধুরী, অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী, উত্তম ভৌমিক, নিউজার্সি স্টেট বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন সেলিম প্রমুখ।
অনুষ্ঠানে আব্দুস সালাম বলেন, দেশে আজ স্বৈরশাসন চলছে। মানুষের কথা বলার অধিকার নেই। রাজধানী ঢাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় মানুষের ঢল নেমেছিল। জনগণ বিএনপির কর্মসূচিতে সংহতি জানাতে নেমে এসেছিল পথে।’
সভাপতির বক্তব্যে সৈয়দ জুবায়ের বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবার প্রতি সংগ্রামী অভিনন্দন জানান। তিনি একই সঙ্গে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের নামে থাকা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানান।