নিউজার্সিতে খালেদা জিয়া মুক্তিসংগ্রাম পরিষদের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভায় খালেদা জিয়া মুক্তিসংগ্রাম পরিষদের নেতা–কর্মীরা
সভায় খালেদা জিয়া মুক্তিসংগ্রাম পরিষদের নেতা–কর্মীরা

বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করার লক্ষ্যে নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ‘খালেদা জিয়া মুক্তিসংগ্রাম পরিষদ’ সম্প্রতি ২৭০৯, ফেয়ারমাউনট অ্যাভিনিউর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এক সভার আয়োজন করেছে।

‘খালেদা জিয়া মুক্তিসংগ্রাম পরিষদ’-এর  আহ্বায়ক মো. আইয়ুবের সভাপতিত্বে ও সদস্যসচিব কাজী লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ‘খালেদা জিয়া মুক্তিসংগ্রাম পরিষদ’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। পূর্ণাঙ্গ কমিটির যুগ্ম আহ্বায়কেরা হলেন তাহেরুজামান চৌধুরী ঝিনু, মো. সিরাজউদদীন ও মো. ইকবাল হোসেন। যুগ্ম সদস্যসচিবরা হলেন মমিনুল হক মামুন ও সাখাওয়াত হোসেন।

সভায় সাবেক সাংসদ ব্যারিস্টার আমিনুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।এ ছাড়া কারাবন্দী খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহরিয়ার আহমদ।

সভায় আগামী ৩০ মে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী সবাইকে সপরিবারে যোগ দিতে নেতারা আহ্বান জানান।