নিউজার্সিতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ১ সেপ্টেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মেজবানের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে ছড়িয়ে পড়েছে অনেক আগেই। পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় নিয়মিতই এই মেজবান আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করতে যাচ্ছে নিউজার্সি বাংলাদেশি কমিউনিটি।
সংগঠনটির উদ্যোগে আগামী ১ সেপ্টেম্বর নিউজার্সির ১০৩ ডানস মিলস রোডের বর্ডেনটাউনে ভ্যালি অব সেন্ট্রাল জার্সিতে মেজবানের আয়োজন করা হয়েছে। ওই দিন সন্ধ্যা ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত এ মেজবান অনুষ্ঠান চলবে।
মেজবান অনুষ্ঠানে প্রবাসী চট্টগ্রামবাসীসহ অন্যান্য প্রবাসীদেরও সপরিবারে যোগদানের আহ্বান জানিয়েছেন আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ। আয়োজকেরা আশা করছেন, মেজবান অনুষ্ঠানে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করবে।