নিউজার্সিতে ট্রেন লাইনচ্যুত, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউ জার্সির হবোকেন স্টেশনে ট্রেন লাইনচ্যুত হয়ে টিকিট কাউন্টারের ভেতর ​দিয়ে চলে গেলে স্টেশনের ছাদ ভেঙে পড়ে। ছবি: রয়টার্স
নিউ জার্সির হবোকেন স্টেশনে ট্রেন লাইনচ্যুত হয়ে টিকিট কাউন্টারের ভেতর ​দিয়ে চলে গেলে স্টেশনের ছাদ ভেঙে পড়ে। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের হবোকেন স্টেশনে কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে একজন মারা গেছেন। আহত হয়েছে ১০০ জনের মতো মানুষ। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, স্টেশনে ঢোকার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়ে টিকিট কাউন্টার ও অভ্যর্থনা কক্ষের ওপর দিয়ে চলে যায়। এতে স্টেশন ও ট্রেনের বগির মারাত্মক ক্ষতি হয়। প্রত্যক্ষদর্শীরা এ দুর্ঘটনাকে ভীতিকর বলে উল্লেখ করেন।
নিউজার্সির গভর্নর ক্রিস ক্রিস্টিন একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে শুরুতে তিনজন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছিল।

ট্রেন দুর্ঘটনার পরপর উদ্ধারকাজ শুরু হয়েছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও জরুরি সেবার কর্মীরা কাজ শুরু করেছেন।

ওই অঞ্চলের ব্যস্ততম রেলস্টেশনগুলোর মধ্যে একটি হলো হবোকেন স্টেশন।

সূত্র : বিবিসি।