নিউজার্সিতে নার্সিংহোম থেকে ১৭ মরদেহ উদ্ধার

নিউজার্সি অঙ্গরাজ্যের অন্যতম বৃহৎ পুনর্বাসন কেন্দ্র অ্যান্ডোভার রেহাবিলিটেশন সেন্টারের মর্গ থেকে ১৭টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে একটি শেড থেকে অ্যান্ডোভার পুলিশকে ১৩টি মরদেহ অন্যত্র সরিয়ে নিতে দেখা গেছে।
আমেরিকায় এসব পুনর্বাসন কেন্দ্র নার্সিংহোম নামে বেশি পরিচিত। অ্যান্ডোভার পুলিশের প্রধান এরিক ড্যানিয়েলসন বলেন, নার্সিংহোমের কর্মীরা এত মরদেহ দেখে হতবাক, তারা আতঙ্কিত হয়ে পড়েছিল। সেখানকার ডাক্তার, নার্স ও কর্মচারীর সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে কম ছিল।
পুলিশ বলছে, সব মরদেহের মর্গে রাখার মেয়াদও শেষ হয়ে গিয়েছিল। কেন এতদিন মরদেহ রেখে দেওয়া হয়েছিল, সে বিষয়ে জানতে চাইলে কর্তব্যরত কয়েকজন কর্মী বলেন, আমরা নিশ্চিত নই, এরা কোভিড-১৯ নাকি অন্য কোন রোগে মারা গেছে।তবে আমরা জানার সর্বোচ্চ চেষ্টা করেছি।তবে তার আগেই তাদের মৃত্যু হয়েছে।
নার্সিংহোমের কর্মীরা এও বলেছেন, সেখানের ডাক্তার–নার্স সবাই অসুস্থ হয়ে আছেন। তারা প্রয়োজনের তুলনায় কম সংখ্যক কর্মী নিয়ে রোগীদের চিকিৎসাসেবা কাজ চালিয়ে যাচ্ছেন।
আমেরিকার এসব নার্সিংহোমে যারা থাকেন তাদের প্রায় অর্ধেকই ৮৫ বছর বা তার বেশি বয়সের।বাকিদের বয়সও ৬৫ বছরের চেয়ে আশপাশে। তাদের বেশিরভাগই নারী । বলা হয়, ৭২ শতাংশ নারীই বিধবা। তার মধ্যে ৭০ শতাংশের বিবাহ বিচ্ছেদ হয়েছে বা কখনো বিয়ে করেননি।
বর্তমানে নার্সিং হোমগুলো করোনা মহামারির কারণে একটু বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।বেশিরভাগ রোগীই নানান দেশি আর নানা বয়য়ী। নার্সিংহোমগুলোতে বসবাসরত এসব মানুষের ৭০ শতাংশের কোন পরিবার–পরিজন নেই। তারা আমেরিকার সরকারের সহায়তায় তাদের বাকি জীবন পার করে দেন।
করোনায় আমেরিকায় ৩৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমণ কমানোর জন্য রোগীদের তাদরে স্বজনকে দেখতে দেওয়া হচ্ছে না। তারপরও অভ্যন্তরীণভাবে ভাইরাসটি ছড়িয়ে পড়ায় কর্মীরা রোগীদের চিকিৎসা করানোর জন্য ছুটে আসছেন। তবে এটি স্পষ্ট নয়, অ্যান্ডোভার পুনর্বাসন কেন্দ্রে ১৭ জনের মৃত্যুর কারণ করোন ভাইরাস কি না।
গত সপ্তাহে কর্মকর্তারা পুনর্বাসন কেন্দ্রে পৌঁছে দেখতে পান, ১৭টি মৃতদেহের প্রত্যেকটি দেহ ব্যাগে ভর্তি করা ছিল এবং মৃত ব্যক্তিকে শনাক্ত করার জন্য ট্যাগ দেওয়া ছিল।
নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদন থেকে জানা যায়, সে মর্গে কেবল চারটি মরদেহ রাখার ধারণ ক্ষমতা ছিল।তাই চারটি মরদেহ তাদের নিজস্ব মর্গে রেখে অন্য ১৩ জনকে নিউটন মেডিকেল সেন্টারের একটি হিমাগারে স্থানান্তর করা করেছে। ড্যানিয়েলসন বলেছেন ক্ষতিগ্রস্তদের বিষয়ে কোনও শনাক্তকারী কোন আত্মীয়স্বজন যোগাযোগ করেনি। তারা স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। না পাওয়া গেলে নিজেরাই মরদেহ সৎকারের ব্যবস্থা করবেন।