নিউজার্সিতে ন্যূনতম মজুরি বৃদ্ধি কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে আশরাফুন নাহার লিউজা ও নাসির আলী মামুন
অনুষ্ঠানে আশরাফুন নাহার লিউজা ও নাসির আলী মামুন

নিউজার্সিতে ন্যূনতম মজুরি ও ফ্যামিলি লিভ আইন কার্যকর হয়েছে। ১ জুলাই থেকে এই আইন কার্যকর। রাজ্য গভর্নর ফিল মারফি ২০২০ সালের বাজেটে নিউজার্সিবাসীদের জন্য দুটি বড় পরিবর্তন নিয়ে এসেছেন। এর একটি হলো ‘ফ্যামিলি লিভ অ্যাক্ট’। যাতে পরিবারে অসুস্থ কাউকে দেখাশোনার জন্য সাময়িক কর্ম বিরতি অথবা মা যখন সন্তান জন্ম দেন তার জন্য সাময়িক কর্ম বিরতি।
কোনো কর্মস্থানে ৫০ জন বা তার বেশি কর্মী থাকলে এবং পাঁচ মাস এই কর্মস্থানে কাজ করলে কর্মীরা তিন মাসের জন্য সাময়িক ছুটি নিতে পারতেন। সেটা এখন পরিবর্তন করে ৩০ জন কর্মী থাকলে পাঁচ মাস কর্মরত কর্মী পুরো এক বছরের জন্য সাময়িক ছুটি নিতে পারবেন।
এ ছাড়া ঘণ্টা প্রতি সর্বনিম্ন মজুরি ৮.৮৫ ডলার থেকে বাড়িয়ে ১০ ডলার করা হয়েছে। যা প্রতি বছর এক ডলার করে বেড়ে ১৫ ডলারে গিয়ে পৌঁছাবে।
এ নিয়ে ছোট ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কর্মীদের বেতন ঘণ্টায় ১৫ ডলার দিতে তাদের দ্রব্যমূল্য দ্বিগুণ করে বাড়াতে হবে বলে দাবি করছেন তাঁরা। এ কারণে পেট্রল পাম্পের মালিকেরাও গ্রাহকদের যথাযথ সেবা দেওয়া থেকে বিরত থাকবেন জানিয়েছেন।