নিউজার্সিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন
নানা আয়োজনে যুক্তরাষ্ট্রের নিউজার্সির প্যাটারসনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে প্যাটারসন সিটির ২৭৭ ওয়াইন অ্যাভিনিউয়ে আয়োজন করা হয় বিশেষ দোয়া, প্রার্থনা ও আলোচনা সভার।
স্থানীয় সময় ১৯ সেপ্টেম্বর নিউজার্সি স্টেট আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন প্রবাসী বাংলাদেশিসহ বিদেশি নাগরিকেরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আওয়ামী লীগ নেতা ক্বারী মোহাম্মদ সিদ্দীক ও শ্রী ভগবত গীতা থেকে পাঠ করেন উপদপ্তর সম্পাদক মিলটন দাশ। পরে বাংলাদেশ, আমেরিকার জাতীয় পতাকা ও আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রবাসীরা। কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন করা হয়।
আমেরিকাসহ বিশ্ববাসীর কাছে বঙ্গবন্ধুর আত্মত্যাগ তুলে ধরতে অনুষ্ঠানে যোগ দেন প্যাটারসন সিটি মেয়র আন্দ্রে সাঈয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন দেওয়ান, আবদুল হাসিব (দায়িত্বপ্রাপ্ত নিউজার্সি স্টেট আওয়ামী লীগ), প্রচার সম্পাদক এনাম দুলাল মিয়া, উপদেষ্টা মোশাররফ আলম, কার্যনির্বাহী পরিষদের সদস্য শাহানার রহমান, সুজন আহমেদ, কানেকটিকাট স্টেটে সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম আলমগীর।
নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে’র পরিচালনায় বঙ্গবন্ধুর জীবনী ও কর্ম নিয়ে বক্তৃতা করেন নিউজার্সি স্টেট শাখার উপদেষ্টা ফয়জুর রহমান, সহসভাপতি রেজাউল করিম চৌধুরী, এম এ হামিদ, আলী মুর্তজা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাছান, তাজউদ্দীন আহমেদ (প্রভাষক), আবদুল মুকিত, সাংগঠনিক সম্পাদক নৃপেন্দ্র কুমার পাল, সাদিক রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান, যুব সম্পাদক জোবায়ের সিকদার, উপপ্রচার সম্পাদক মশিউর রহমান চৌধুরী, নিউজার্সি স্টেট শাখা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহেক হোসেন, নিউজার্সি স্টেট ছাত্রলীগ নেতা রাজু, খান শাইখুল ইসলাম প্রমুখ।
বর্ণাঢ্য এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ আবদুল হক, নাজিম উদ্দীন, আবদুল মতিন, সহসভাপতি ইছহাক মিয়া, মোক্তা আবেদিন, দেলওয়ার হোসেন, মোহাম্মদ আবদুল মন্নান, সাহেক আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাঈদ উর রহমান, সাবেক চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, হেলাল আহমেদ, কৃষি বিষয়ক সম্পাদক সফিক উদ্দীন, তথ্য ও গবেষণা সম্পাদক শাহাব উদ্দীন, দপ্তর সম্পাদক রাসেল মিয়া, প্রবাসী কল্যাণ সম্পাদক মশাহিদ আলী, সাংস্কৃতিক সম্পাদক হরে কৃষ্ণ রায়, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সিটি কমিশনার ইমরান হোসাইন, মাসুদুর রহমান, কার্যনির্বাহী পরিষদের সদস্য মোশাহীদ আলী, অরুণ চক্রবর্তী, রেজাউল করিম, ফয়সল আহমেদ, মশাহীদুর রহমান, ইলিয়াছ আলী, আসাদুজ্জামান খান, নাজিম উদ্দীন, মনোয়ার হোসেন, আলী খান, ইমামুল হক, এনায়েত করিম, শামীম আহমেদ, মহিউদ্দীন আহমেদ, শওকত আহমেদ, ফয়সল হোসেন, দেলওয়ার হোসেন, কনাই শাহ, প্রসূন তালুকদার, ইয়াহিয়া খান, আবদুর রহমান, খলিল মিয়া, শাহজান সিরাজ, ফয়েজ আহমেদ, নোমান বারি, আলমগীর হুসাইন, সুজন আহমেদ ও প্যাটারসন সিটির ২ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলম্যান গিলমান চৌধুরী।