নিউজার্সিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রজন্ম থেকে প্রজন্মে বঙ্গবন্ধুর আদর্শ, দেশপ্রেম ও সাহসিকতার নজির পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান। তিনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির বৈষম্য ও বঞ্চনার ইতিহাস গভীরভাবে অনুভব করতে পেরে আজীবন তাদের মুক্তির জন্য লড়াই-সংগ্রাম করেছেন।
আমেরিকার নিউজার্সিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে নিউজার্সি স্টেট আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিদ্দিকুর রহমান এসব কথা বলেন।
প্যাটারসন সিটির বেঙ্গল ইনস্যুরেন্সের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য শাহানার রহমান, সুজন আহমেদ, সাবেক চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ আনোয়ার সাদাত, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মো. আবদুল হক, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা হাসিদ আলী, সাবেক শিক্ষক ফয়জুর রহমান, নাজিম উদ্দীন আজাদ, আবদুল মতিন, মো. আবদুল গনি, কামাদার তরফদার ও নাজিম উদ্দীন লাহিন।
নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সহসভাপতি ইছহাক মিয়া, রেজাউল করিম চৌধুরী, মোহাম্মদ আবদুল হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দীন আহমেদ, আবদুল মুকিত, সাংগঠনিক সম্পাদক সাঈদ উর রহমান, আসকার আহমেদ, সাদিকুর রহমান, দপ্তর সম্পাদক রাসেল মিয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জোবায়ের সিকদার, উপদপ্তর সম্পাদক মিল্টন দাশ, নিউজার্সি স্টেট যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেক হোসেন, সাবেক ছাত্রনেতা জাহিদ হোসেন প্রমুখ।
সভার শুরুতে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগের কার্যকরী কমিটি ও উপদেষ্টামণ্ডলী, যুবলীগ ও ছাত্রলীগের সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুল মতিন ও পবিত্র গীতা থেকে পাঠ করেন উপদপ্তর সম্পাদক মিল্টন দাশ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সহসভাপতি দেলওয়ার হোসেন, মোহাম্মদ মন্নান, সাহেক আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রকিবুল হাছান, সাংগঠনিক সম্পাদক নৃপেন্দ্র কুপার পাল, হেলাল আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক শাহাব উদ্দীন, শ্রমবিষয়ক সম্পাদক মো. মোশাহীদ আলী খান, মানবাধিকার সম্পাদক মোশাহীদ আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইকবাল বাহার চৌধুরী, ইমিগ্রেশন সম্পাদক শাহীন আহমেদ, জনসংযোগ সম্পাদক অরুণ চক্রবর্তী, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাবেক ছাত্রলীগ নেতা ফয়ছল হোসেন, শামীম আহমেদ, এনায়েত করিম, ফয়ছল আহমেদ, আলী খান, ইহিয়া খান, মশিউর রহমান চৌধুরী, মুজিব উর রহমান, কনাই শাহ, মো. মনির, শাহজান সিরাজ, শাহীন আহমেদসহ নিউজার্সি স্টেট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।