নিউজার্সির কাউন্সিলর বাংলাদেশি বংশোদ্ভূত তাহসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউজার্সির হেলডন নগর থেকে বাংলাদেশি আমেরিকান তাহসিনা আহমেদ (২৩) স্থানীয় সরকারের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

নিউইয়র্ক, নিউজার্সিসহ আশপাশের অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা তাহসিনা আহমেদের বিজয় উৎসব করেছেন গতকাল মঙ্গলবার রাতে।

তাহসিনা নিউজার্সির মনমাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী। তিনি ডেমোক্র্যাটিক পার্টির হয়ে নির্বাচন করেন। তাঁর পৈতৃক নিবাস সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা গ্রামে।

গতকাল যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হয়। এতে রিপাবলিকান দলের বড় ধরনের বিজয় অর্জিত হয়। কংগ্রেসের সিনেটে রিপাবলিকান দল তাদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর আগে থেকে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ ছিল।