নিউজার্সির প্যাটারসনে ঈদ জামাত অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন শহরে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্যাটারসন শহরের ইউনিয়ন অ্যাভিনিউয়ের মসজিদ আল-ফেরদৌসের সার্বিক ব্যবস্থাপনায় ৪ জুন সকাল ৯টায় মসজিদসংলগ্ন খোলা মাঠে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জামাত শুরুর আগেই পুরো এলাকা নামাজে আগত পাঁচ হাজার নবীন-প্রবীণ মুসল্লির আগমনে পূর্ণ হয়ে যায়। ছোট ছোট শিশুর উপস্থিতি এতে ভিন্নমাত্রা যোগ করে।
ঈদের জামাতে ইমামতি করেন মসজিদ আল-ফেরদৌসের খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ মঞ্জলালী। এ ছাড়া নিউজার্সির অন্যান্য এলাকার স্থানীয় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাত শেষে বাংলাদেশসহ বিশ্বের শত কোটি মুসলিমের জন্য শান্তি কামনা করে মোনাজাত করা হয়।