নিকোলাস শিকদারের মৃত্যুতে ঐক্য পরিষদের শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্র হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি নিকোলাস শিকদারের মৃত্যুতে যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদ গভীর শোক প্রকাশ করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, নিকোলাস শিকদারের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ঈশ্বরের কাছে তাঁর বিদেহী আত্মার মুক্তি কামনা করি। পিতৃশোকে কাতর তাঁর কন্যা শিল্পীসহ আত্মীয়-স্বজনদের জন্য আমাদের গভীর সমবেদনা।
২৫ জানুয়ারি নিউইয়র্ক সময় ভোর সাড়ে চারটার দিকে বরিশাল শহরের অদূরে অবস্থিত রহমতপুরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে নিকোলাস শিকদারের মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
নিকোলাস শিকদারের একমাত্র মেয়ে লুওডর্স মেরি শিকদার শিল্পী। তিনি ডট নেট গ্রাফিকসের স্বত্বাধিকারী প্রদীপ সাহার স্ত্রী। তাঁরা নিউইয়র্কে থাকেন। বিজ্ঞপ্তি।