নিখোঁজ বাংলাদেশি সাইফুলের খোঁজ মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ সাইফুল ইসলাম
মোহাম্মদ সাইফুল ইসলাম

নিউইয়র্কের ব্রুকলিন থেকে নিখোঁজ বাংলাদেশি মোহাম্মদ সাইফুল ইসলামের (২৮) সন্ধান পাওয়া গেছে। তিনি জ্যামাইকায় অবস্থিত কুইন্স হাসপাতালে ছিলেন।

২৪ মে বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ সাইফুলের পরিবারকে এই তথ্য জানিয়েছে। এস্টোরিয়া থেকে অসুস্থ অবস্থায় সাইফুলকে উদ্ধার করে কুইন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি শুক্রবার পর্যন্ত অজ্ঞান ছিলেন। জ্ঞান ফেরার পর তিনি তাঁর ভাইয়ের কথা জানালে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে সাইফুলের সন্ধান জানায়।

সাইফুল ইসলামের বাড়ি নোয়াখাল জেলার সোনাইমুড়ী উপজেলার জুনতপুর গ্রামে। সাইফুল ব্রুকলিনের ৯৬ লিন্ডেন স্ট্রিটে মা-বাবা, ভাই-বোনের সঙ্গে থাকতেন। তাঁরা দুই ভাই, তিন বোন। ১৭ মে দুপুরে সাইফুল বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আর ফেরেননি। এ ব্যাপারে স্থানীয় ৮৩ পুলিশ প্রিসিঙ্কটে রিপোর্ট করা হয়েছিল। ২০০৯ সালের ১৮ ফেব্রুয়ারি ইমিগ্রান্ট ভিসায় তিনি আমেরিকায় আসার পর থেকেই ব্রুকলিনে বাস করছিলেন।