নিচ দিয়ে ফেরিতে ওঠা-নামার সুযোগ কমছে স্ট্যাটনের, যাত্রীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক নগর থেকে বিচ্ছিন্ন স্ট্যাটন আইল্যান্ডবাসীর যাতায়াতে দীর্ঘদিনের দুর্ভোগ দূর করার পদক্ষেপ হিসেবে ফেরির নিচের স্তর দিয়ে ফেরিতে ওঠার সুযোগ আবার চালু হচ্ছে।
স্ট্যাটন আইল্যান্ড থেকে মূল নগরীতে যাতায়াতকারী দ্বীপবাসীদের জন্য ১৩ বছরের মধ্যে প্রথমবারের মতো সেন্ট জর্জ ও হোয়াইটহল ফেরি টার্মিনালে নিচের স্তর দিয়ে উঠানামা করার ব্যবস্থা চালু হয়েছে। ১৮ সেপ্টেম্বর এই ব্যবস্থা চালু হয়।
সকালে মূল নগরমুখী ও বিকেলে দ্বীপমুখী কর্মজীবী যাত্রীরা ব্যস্ত সময়ে ফেরিতে উঠানামায় চরম ভোগান্তির মুখে পড়তেন। উঠানামার জন্য নিচের স্তর চালু হওয়ায় সে সমস্যা লাঘব হয়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন।
৯/১১ টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর নৌপরিবহন নিরাপত্তা বিষয়ক ফেডারেল আইন ২০০২ কার্যকর হয়। এই আইন বলে ফেরিতে ওঠা ও ফেরি থেকে নামার ব্যবস্থাকে পৃথক করা হয়। ওই সময় থেকে ফেরির নিচের স্তর দিয়ে ফেরিতে ওঠা বন্ধ হয়ে যায়।
১৮ সেপ্টেম্বর থেকে নিচের স্তর দিয়েও যাত্রীদের ফেরি ওঠার অনুমতি দেওয়া হয়। সপ্তাহের কর্মদিবসে দুপুর থেকে রাত আটটার মধ্যবর্তী সময় ও সাপ্তাহিক ছুটির দিনে যাত্রীরা হোয়াইট হল ঘাটে নিচের স্তর দিয়ে ফেরিতে উঠতে পারবেন। অন্যদিকে স্ট্যাটন আইল্যান্ডে শুধু কর্মদিবসে যাত্রীরা ৬টা ৪০ মিনিট ও সকাল ৯টার মধ্যবর্তী সময়ে নিচের স্তর দিয়ে ফেরিতে উঠতে পারবেন।
নিউইয়র্ক নগরের মেয়র বিল ডি ব্ল্যাজিও বলেন, এ ধরনের পরিবর্তনের ফলে ফেরি চলাচল কিছুটা দ্রুততর হবে ও প্রতিদিনের ব্যস্ততম সময়ে টার্মিনালে ফেরিজট কমবে।
এই সুবিধা আদায়ে ভূমিকা রাখার জন্য যাত্রীদের অনেকেই বোরো প্রেসিডেন্ট জিমি ওডোকে ধন্যবাদ জানান। দ্বীপবাসী ও দ্বীপে ক্রমবর্ধমান পর্যটকদের ভ্রমণকে কিছুটা হলেও আরামদায়ক করবে।
তবে এখনো অনেকেই জানেন, দ্বীপ থেকে নগরমুখী যাত্রীরা নিচের স্তর ব্যবহার করে ফেরিতে উঠতে পারছেন। তাদের আগের অভ্যাস (অর্থাৎ ওপরের স্তর দিয়ে ফেরিতে ওঠা) পরিবর্তন করতে সময় লাগবে। প্রথম দিন সকাল ৭টায় স্ট্যাটন আইল্যান্ডের সেন্ট জর্জ টার্মিনাল মাত্র ৩৮ জন যাত্রী নিচের স্তর দিয়ে ফেরিতে উঠেছেন। অন্যদিকে সকাল ৭টা ১৫ মিনিটে মূল নগরের হোয়াইটহল ঘাট থেকে ১৬ যাত্রী নিচের স্তর ব্যবহার করেছেন।