নিজেকে বাঁচাতে পঞ্চম সংশোধনীর অধিকার প্রয়োগ করবেন ট্রাম্পের আইনজীবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রাম্পের দীর্ঘদিনের ব্যক্তিগত আইনজীবী মাইকেল ডি কোহেন। ছবি: রয়টার্স
ট্রাম্পের দীর্ঘদিনের ব্যক্তিগত আইনজীবী মাইকেল ডি কোহেন। ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন বলেছেন, তিনি পর্ন তারকা স্টেফানি ক্লিফোর্ডের দায়ের করা মামলায় তাঁর পঞ্চম সংশোধনীর অধিকার প্রয়োগ করবেন। স্টেফানি ট্রাম্প ও কোহেনের বিরুদ্ধে মামলা করেছেন। কোহেন ট্রাম্পের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) চলমান তদন্তের ক্ষেত্রেও এটি প্রয়োগ করবেন।

একজন ব্যক্তি নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে না চাইলে তাঁর পঞ্চম সংশোধনী অধিকার প্রয়োগ করতে পারেন; আহ্বান করতে পারেন।

গতকাল বুধবার কোহেন ক্যালিফোর্নিয়া ফেডারেল কোর্টকে জানান, তিনি তাঁর বিরুদ্ধে চলমান ফেডারেল তদন্ত এবং তাঁর দপ্তরে ও হোটেল কক্ষে এফবিআইয়ের তল্লাশির প্রেক্ষাপটেই পঞ্চম সংশোধনী অধিকার প্রয়োগ করছেন।