নিজের আগ্নেয়াস্ত্রে নিজেই আহত!
নিউইয়র্ক পুলিশের (এনওয়াইপিডি) ছদ্মবেশে কর্তব্যরত এক কর্মকর্তা নিজের আগ্নেয়াস্ত্রের গুলিতে নিজেই আহত হয়েছেন। ব্রুকলিন এর বৈরাম হিলে সাবওয়ে স্টেশনে ৪ জুলাই এ ঘটনা ঘটে। এনওয়াইপিডির এ মাদকাসক্ত নিয়ন্ত্রণ কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।
এনওয়াইপিডি জানায়, ওই কর্মকর্তা বৈরাম হিল থার্ড অ্যাভিনিউয়ের ওয়েকফ গার্ডেন হাউসের বারো তলায় কর্মরত ছিলেন। ৪ জুলাই রাত ৮টার দিকে করিডোরে একটি গোপন অপারেশন পরিচালনার সময় দায়িত্বরত অবস্থায় তাঁর অস্ত্র থেকে গুলি বের হয়। এতে তাঁর উরুসন্ধিতে গুলি লাগে।
পুলিশ জানায়, এই কর্মকর্তা আরও দুজন গোপন মাদকাসক্ত নিয়ন্ত্রণ কর্মকর্তার সঙ্গে একটি গোপন তদন্তকাজে নিযুক্ত ছিলেন। কিন্তু কীভাবে তাঁর অস্ত্র থেকে গুলি বের হলো, তা জানা যায়নি।
নিউইয়র্ক নগর আবাসন কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, ‘এলিভেটরের দরজা খুলে আমরা দেখি রক্তাক্ত মেঝে। সদ্য বের হওয়া তাজা রক্ত ছিল মেঝেতে। রক্তাক্ত অবস্থায় তাঁর সহকর্মীরা ও স্বাস্থ্যকর্মীরা তাঁকে নিয়ে আসেন। সহকর্মীরা তাঁকে ঘিরে রেখেছিলেন। তাঁরা তাঁকে নিরাপদে নিচে নিয়ে আসেন। পরে তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।’