নিবন্ধন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের রোয়ান কাউন্টিতে সমকামীদের বিয়ের নিবন্ধন শুরু হয়েছে। এ ধরনের বিয়ে নিবন্ধন করতে অস্বীকৃতি জানানোর কারণে গত বৃহস্পতিবার নিবন্ধনকারীর এক সপ্তাহের কারাদণ্ড হওয়ার পর তা শুরু হলো। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ইতিমধ্যে বৈধ হলেও এ বছরের জুন মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সুপ্রিম কোর্টও সমকামী বিয়েকে বৈধ ঘোষণা করেন। জন্মগতভাবে খ্রিষ্টান হিসেবে তাঁর বিশ্বাসের সঙ্গে মেলে না—এই কারণ দেখিয়ে নিবন্ধনকারী কিম ডেভিস সমকামী জুটির বিয়ে নিবন্ধন করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। অন্য কর্মচারীরা রাজি হওয়ায় শুক্রবার থেকে সমকামী বিয়ে নিবন্ধন শুরু হয়। এদিকে শনিবার কেন্টাকিতে শত শত লোক কিম ডেভিসের সমর্থনে বিক্ষোভ করে।
বিবিসি