নিরাপত্তা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর, তথা বাসভবন হোয়াইট হাউসের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। হোয়াইট হাউসে অনুপ্রবেশের দুটি ঘটনার পর গতকাল রোববার এই পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তারা। গত শুক্রবার রাতে এক ব্যক্তি ছুরি হাতে হোয়াইট হাউসের বেড়া টপকে ঢুকে পড়ে। তখন অবশ্য ওবামা সেখানে ছিলেন না। পরদিন শনিবার আরেক ব্যক্তি নিরাপত্তা ফটক পেরিয়ে ঢুকে পড়ে এবং বেরিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলে অস্বীকৃতি জানায়। অনুপ্রবেশকারী দুই ব্যক্তিকেই আটক করা হয়েছে। এসব ঘটনায় সিক্রেট সার্ভিস সমালোচিত হলেও ওবামা বলছেন, সংস্থাটির ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে।
এএফপি