নিরাপত্তা ভেঙে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত কড়াকড়ির মধ্যেও হোয়াইট হাউসের নিরাপত্তা জাল ছিন্ন করল এক দুধের শিশু! বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি দেখতে গিয়ে ওই শিশু বৃহস্পতিবার সবার অজান্তেই হোয়াইট হাউসের নিরাপত্তা বেড়া পেরিয়ে যায়। আকস্মিক এই ঘটনায় নিরাপত্তাকর্মীদের মধ্যে হইচই শুরু হয়। গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিসের মুখপাত্র এডউইন ডনোভান অবশ্য বিষয়টি হাল্কা করে দেখিয়ে এ নিয়ে মজা করেন। তিনি বলেন, ‘ওই শিশু প্রশ্নের উত্তর দেওয়ার মতো কথা বলতে না শেখা পর্যন্ত আমরা তাঁকে প্রশ্ন করার জন্য অপেক্ষা করতাম। তাকে বাবা–মায়ের কাছে ছেড়ে দেওয়া হয়েছে।’
এএফপি