নিরাপদ বোধ করছেন না মার্কিনরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক-তৃতীয়াংশেরও কম মার্কিন নাগরিক ট্রাম্পের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞায় নিজেদের আগের চেয়ে বেশি নিরাপদ মনে করছেন। রয়টার্স/ইপসোস পরিচালিত এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। ৩০ ও ৩১ জানুয়ারি চালানো জরিপের ফল মঙ্গলবার প্রকাশ করা হয়। জরিপে অংশগ্রহণকারী ৩১ শতাংশ মার্কিনি নিজেদের আগের চেয়ে ‘আরও নিরাপদ’ বোধ করছেন বলে জানান। ২৬ শতাংশ ‘আরও অনিরাপদ’ বোধ করছেন বলে মত দেন। ৩৩ শতাংশ বলেন, তারা কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন না এবং বাকিরা এখনো বিষয়টি বুঝতে পারছেন না।