নির্বাচনী তৎপরতা শুরু রমনির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মিট রমনি। ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার কাছে পরাজিত হন রমনি। খবর বিবিসির।
রমনির রিপাবলিকান দলের একটি সূত্র ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে জানিয়েছে, তিনি ২০১৬ সালে অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রচারণা শুরু করে দিয়েছেন।
মিট রমনি গত কয়েক দিন ধরে তাঁর রাজনৈতিক মিত্র ও নির্বাচনী প্রচারণার তহবিলের জন্য সম্ভাব্য দাতাদের সঙ্গে সময় ব্যয় করছেন বলে ওয়াশিংটনের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।গত সপ্তাহে নিউইয়র্কে দলের দাতাদের কাছে রমনি নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।