নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে কাজ করবে অ্যাসাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২তম বার্ষিক কনভেনশনে অতিথি ও অ্যাসালের সদস্যরা
১২তম বার্ষিক কনভেনশনে অতিথি ও অ্যাসালের সদস্যরা

২০২০ সালের সেনসাসে অংশ নেওয়াসহ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বিজয়ী করার আহ্বানের মধ্য দিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবারের (অ্যাসাল) ১২তম বার্ষিক কনভেনশন।
‘আওয়ার ইউনিটি, আওয়ার ভোট, ২০২০ প্রেসিডেনশিয়াল ইলেকশন’-এই স্লোগান নিয়ে ১৪ ডিসেম্বর সিটির ম্যানহাটনের টিমস্টারস লোকাল ২৩৭ (২১৬ ওয়েস্ট ১৪ স্ট্রিট)-এর হলরুমে এই কনভেনশনের আয়োজন করা হয়।
বর্ণাঢ্য আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমেরিকায় মূলধারায় দক্ষিণ এশিয়ার আট দেশের অভিবাসীদের একমাত্র সংগঠন অ্যাসালের এ ব্যতিক্রমী মিলনমেলা অনুষ্ঠিত হয়। এদিন বেলা তিনটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত রেকর্ড সংখ্যক জনপ্রতিনিধিসহ দক্ষিণ এশীয় অভিবাসীদের সরব উপস্থিতি লক্ষণীয় ছিল।
কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লেবার লিডার অ্যাসালের ন্যাশনাল প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা মাফ মিসবাহ উদ্দিন। উদ্বোধনী ভাষণে মাফ মিসবাহ উদ্দিন অ্যাসালের প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট, লক্ষ্য ও কর্ম পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, অ্যাসাল গ্লোবালি চিন্তা-চেতনায় তৃণমূল পর্যায় থেকে কাজ করছে। অ্যাসালের প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানদের তৃণমূল থেকে বিভিন্ন দাবি জোরালো ভাবে উপস্থাপন করা হচ্ছে। অভিবাসীদের নানা ইস্যু জনপ্রতিনিধিদের ইস্যুতে পরিণত করে তা বাস্তবায়নে নিরলস কাজ করছে অ্যাসাল।
মাফ মিসবাহ উদ্দিন বলেন, আজ স্বল্প আয়ের মানুষের সংবিধান প্রদত্ত নানা সুযোগ-সুবিধা কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। এই চক্রান্ত রুখে দিতে হবে। মনে রাখতে হবে এ স্বল্প আয়ের অভিবাসীদের রক্ত-ঘামে আমেরিকার বিনির্মাণ হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসালের ১২তম বার্ষিক কনভেনশন কমিটির চেয়ার ও ইউটিসি অ্যাসোসিয়েটসের সিইও আজিজ আহমেদ। কনভেনশনে বিগত বছরের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন অ্যাসালের ন্যাশনাল সেক্রেটারি এম করিম চৌধুরী।
অনুষ্ঠানে কী-নোট স্পিকার ছিলেন নিউইয়র্ক কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট ১৩ থেকে নির্বাচিত কংগ্রেসম্যান অ্যাড্রিয়ানো এসপাইল্যাট। অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট কম্পট্রোলার থমাস দিনাপলি, নিউইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিয়া তিশ জেমস, নিউইয়র্ক স্টেট সিনেট মেজরিটি লিডার আন্দ্রেয়া স্টুয়ার্ট-ক্যাসিনস, নিউইয়র্ক কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট ৬ থেকে নির্বাচিত কংগ্রেসওমেন গ্রেস মেং, নিউইয়র্ক স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ২৩-এর সিনেটর ডায়ান জে সাভিনো, নিউইয়র্ক স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ১৯-এর সিনেটর রোকসান পারসৌড, নিউইয়র্ক স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ১১-এর সিনেটর জন ল্যু, নিউইয়র্ক স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ৩১-এর সিনেটর রবার্ট জ্যাকসন, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৫১ থেকে নির্বাচিত অ্যাসেম্বলিম্যান সহকারী স্পিকার ফেলিক্স ডাব্লিউ অর্টিজ, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৪-এর অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৯-এর অ্যাসেম্বলিওমেন এলিসা এল হান্ডম্যান, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৫৮-এর অ্যাসেম্বলিম্যান (ব্রুকলিন) এন নিক পেরি, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৯-এর অ্যাসেম্বলিওমেন ক্যাটালিনা ক্রুজ, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭-(ব্রঙ্কস) এর অ্যাসেম্বলিওমেন কারিনেস রেয়েস, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৮০-(ব্রঙ্কস) অ্যাসেম্বলিওমেন নাথালিয়া ফার্নান্দেজ, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৭৫-ম্যানহাটনের অ্যাসেম্বলিম্যান হার্ভে এপস্টেইন, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৪২-ব্রুকলিনের অ্যাসেম্বলিওমেন রডনেস বিচোত্তে, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬-কুইন্সের অ্যাসেম্বলিওমেন আরাভেলা সিমোটাস, নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ৫-ম্যানহাটনের কাউন্সিলম্যান বেঞ্জামিন কার্লোস, সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ৭-ম্যানহাটনের কাউন্সিলম্যান মার্ক লেভাইন, কাউন্সিল ডিস্ট্রিক্ট ৩৯-ব্রুকলিনের কাউন্সিলম্যান ব্র্যাড ল্যান্ডার, কাউন্সিল ডিস্ট্রিক্ট ৬-ম্যানহাটনের কাউন্সিলওমেন হেলেন রোজেনথাল, কাউন্সিল ডিস্ট্রিক্ট ৩৬-ব্রুকলিনের কাউন্সিলম্যান রবার্ট ই কর্নেজি জুনিয়র, কাউন্সিল ডিস্ট্রিক্ট ২৩-কুইন্সের কাউন্সিলম্যান ব্যারি গ্রডেনচিক, কাউন্সিল ডিস্ট্রিক্ট ২২-কুইন্সের কাউন্সিলম্যান কোস্টা কনস্টান্টিনিডেস, কাউন্সিল ডিস্ট্রিক্ট ৪৫ ব্রুকলিনের কাউন্সিলম্যান ফারাহ লুই প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা ছাড়াও অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মূলধারা ও অ্যাসালের বিভিন্ন চ্যাপ্টারের কর্মকর্তারা।

কনভেনশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার ও প্যানেল ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়। প্যানেলিস্টরা বিষয়ভিত্তিক আলোচনা শেষে তাঁদের সুপারিশ পেশ করেন। এর মধ্যে ‘সাউথ এশিয়ান উইমেন-রেডি টু লিড’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন জর্জিয়া স্টেট কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাট প্রার্থী নাবিলা ইসলাম, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৮-কুইন্স থেকে অ্যাসেম্বলিওমেন প্রার্থী জেনিফার রাজকুমার, ইএসকিউ, কিউনি স্কুল অব ল ও ব্রুকলিন ইয়াং ডেমোক্র্যাট এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা দাস এবং নিউইয়র্ক কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট ১৪ থেকে ডেমোক্র্যাট প্রার্থী বদরুন খান। এ প্যানেলে মডারেটরের দায়িত্বে ছিলেন অ্যাসাল উইমেনস কমিটির চেয়ার শাহানা বেগম, অ্যাসাল কুইন্স চ্যাপ্টার উইমেনস কমিটির চেয়ার আদনান ইসলাম এবং অ্যাসাল কুইন্স চ্যাপ্টার কমিটির পলিটিক্যাল অ্যাকশন ডিরেক্টর সুলতানা খানম।
দক্ষিণ এশীয় আমেরিকান নারীদের নেতৃত্ব গ্রহণে যেসব সমস্যার মুখোমুখি হতে হয় তা চিহ্নিত করে এর থেকে উত্তরণের পরামর্শও তুলে ধরা হয় এ প্যানেল থেকে। দক্ষিণ এশীয় নারীদের নেতৃত্ব গ্রহণে সম্ভাব্য সব প্রস্তুতি নিয়ে এগোনোর পরামর্শ তাঁদের।
‘সাউথ এশিয়ান ইন আমেরিকা-চুজিং আওয়ার ক্যান্ডিডেটস’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন ডাউনস্টেট রিজিওনাল অ্যাফেয়ার্স নিউইয়র্ক অফিসের ডিরেক্টর হ্যারিস কে পারেখ ইএসকিউ, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৪-কুইন্সের অ্যাসেম্বলিম্যান প্রার্থী জয় চৌধুরী এবং অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৪-কুইন্স ডিস্ট্রিক্ট লিডার জন আলবার্ট। মডারেটরের দায়িত্বে ছিলেন অ্যাসাল মিশিগান চ্যাপ্টারের প্রেসিডেন্ট মো. রাব্বি আলম ও মেরিল্যান্ড স্টেটের সাবেক সাউথ এশিয়ান অ্যাফেয়ার্স কমিশনার আনিস আহমেদ।
কনভেনশনে মূলধারার রাজনীতিকেরা অংশ নিয়ে অ্যাসালের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, দক্ষিণ এশিয়ানরা যেভাবে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতে তারাই আমেরিকার অর্থনীতি ও রাজনীতিতে নিয়ামক শক্তি হিসেবে আবির্ভূত হবে। অনেক কিছুই নির্ভর করবে তাদের সমর্থনের ওপর।
মূলধারার রাজনীতিকেরা বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার ঘটনাটি ছিল আমেরিকার জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। তাঁরা অভিশংসনের প্রতি ইঙ্গিত করে বলেন, ট্রাম্প রাজা নন, যা খুশি করার বা নিজের রাজনৈতিক সুবিধার জন্য হোয়াইট হাউসকে ব্যবহার করতে তিনি পারেন না। ট্রাম্প ব্যক্তিগত কাজে প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার করেছেন। এ পদক্ষেপ তাঁকে অভিশংসনযোগ্য করে তুলেছে। ক্ষমতার অপব্যবহারের দায়ে ট্রাম্পের অভিশংসনে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এ বছরের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসন প্রশ্নে কংগ্রেসে ভোট গৃহীত হবে।
তাঁরা বলেন, ২০২০ সালের নির্বাচনে আমেরিকার নীতি-নৈতিকতাকে সমুন্নত রাখাসহ অভিবাসী কমিউনিটির অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার পথ সুগম করতে হবে। আগামী প্রেসিডেনশিয়াল নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে শাসনতন্ত্র ও জাতীয় নিরাপত্তা রক্ষাসহ অভিবাসীদের অধিকার সুসংহত করতে হবে। তাঁরা সেন্সাসের গুরুত্ব তুলে ধরে বলেন, ২০২০ সালের সেন্সাসে অংশ নেওয়াসহ সিটিজেনশিপ নেওয়া সবাইকে ভোটার হতে হবে। নিজ নিজ অবস্থান থেকে ডেমোক্র্যাট প্রার্থীর বিজয়ে কাজ করতে হবে।
অ্যাসালের প্রেসিডেন্ট মাফ মিসবাহ বলেন, আমেরিকায় দক্ষিণ এশিয়ান শ্রমিকসহ অভিবাসীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ১২ বছর ধরে কাজ করে যাচ্ছে ২০০৮ সালে প্রতিষ্ঠিত অ্যাসাল। আমাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বিপুল বিজয়ের জন্য কাজ করে যাবে অ্যাসাল।
অনুষ্ঠানে ‘পাবলিক স্কয়ার: স্পিক ইউর মাইন্ড-ফিল ফ্রি টু ক্রিটিক
অ্যাসাল’ এর মডারেটরের দায়িত্বে ছিলেন ব্রঙ্কস চ্যাপ্টারের প্রেসিডেন্ট সৈয়দ তাহমিদুল হক।
ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাসালের ন্যাশনাল করেসপন্ডিং সেক্রেটারি জেড মাতালন। কনভেনশনের শুরুতে শপথ বাক্য পাঠ করান অ্যাসাল স্ট্যাটেন আইল্যান্ড চ্যাপ্টারের ইয়ুথ কমিটির মানহা মেহজাবিন। রেজিস্ট্রেশনের দায়িত্বে ছিলেন অ্যাসালের অ্যাসোসিয়েট ন্যাশনাল পলিটিক্যাল ডিরেক্টর জামিলা এ উদ্দিন, চ্যাপ্টারস আন্ডার ক্রেডেনশিয়ালস কমিটির চেয়ার ও ব্রুকলিন চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট মোস্তাক আলী।
বার্ষিক কনভেনশন উপলক্ষে অ্যাসাল ‘আওয়ার ইউনিটি, আওয়ার ভোট, ২০২০ প্রেসিডেনশিয়াল ইলেকশন’ শিরোনামে একটি বিশেষ জার্নাল প্রকাশ করে।
কনভেনশনে নিউইয়র্কসহ আমেরিকায় নানা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য স্টেট ও সিটি গভর্নমেন্ট এবং অ্যাসালের পক্ষে থেকে বিভিন্ন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। স্টেট ও সিটি গভর্নমেন্টের পক্ষে থেকে শ্রমিকদের স্বার্থ রক্ষা ও মূলধারাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ অ্যাসালকে প্রক্লেমেশন ও সাইটেশন প্রদান করা হয়।