নিউইয়র্ক সিটি কাউন্সিলে ২০২১ সালের ডেমোক্রেটিক দলের প্রাইমারি বা প্রাথমিক বাছাই নির্বাচনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে প্রার্থিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল সভাপতি মোহাম্মদ এন মজুমদার। ৫ অক্টোবর রাতে ব্রঙ্কসের খলিল পার্টি সেন্টারে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি ২০২১ সালের ২২ জুন অনুষ্ঠেয় নির্বাচনে বাংলাদেশি কমিউনিটি নেতাদের সমর্থন কামনা করেন। মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া। সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী ও ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি এ ইসলাম।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সভাপতি আবদুস শহীদ, যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য আবদুল হাসিম, সাবেক সহসাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ, মিলেনিয়াম টিভি ইউএসর প্রেসিডেন্ট নূর মোহাম্মদ, সিপিএ আহাদ আলী, বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা ইনকের সভাপতি জুনেদ আহমেদ চৌধুরী, বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি আবদুল গাফফার চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব বঙ্কসের সাবেক সভাপতি মাহবুব আলম, বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির সহসভাপতি কফিল চৌধুরী ও রফিকুল ইসলাম, বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি আহবাব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ, সাংগঠনিক সম্পাদক এমডি আলাউদ্দিন, বিএসিসির সাধারণ সম্পাদক নজরুল হক, কুমিল্লা সোসাইটি অব ইউএসএর সভাপতি আবুল খায়ের, সহসভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, নেত্রকোনা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএর সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল আলম ভূঁইয়া, সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইনকের সভাপতি মুশাহিদ চৌধুরী, কমিউনিটি অ্যাকটিভিস্ট প্রফেসর আমিনুল ইসলাম, অ্যাডভোকেট আলাউদ্দিন, জামাল আহমেদ প্রমুখ।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সাখাওয়াত হোসেন ও শামিম আহমেদ, খলিল বিরিয়ানি হাউসের মালিক মো. খলিলুর রহমান, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সামাদ মিয়া, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সিপিএ জাকির চৌধুরী, কমিউনিটি অ্যাকটিভিস্ট মোজাফফর হোসেন, খবির উদ্দিন ভূঁইয়া, রেক্সনা মজুমদার, লোকমান হোসেন, শাহ বদরুজ্জামান, নাসির উদ্দিন, ইমরান আলী, কামাল উদ্দিন, বোরহান উদ্দিন, রিপন সরকার, শেখ সফিকুর রহমান, মাহবুব চৌধুরী, রাশেদ মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন কুমিল্লা সোসাইটি অব ইউএসএর সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান।
সভায় মোহাম্মদ এন মজুমদার সবার সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, নির্বাচিত হলে তিনি কমিউনিটির অধিকার রক্ষা ও বিভিন্ন সমস্যার সমাধানে ভূমিকা রাখবেন। সেবা দিয়ে ইতিমধ্যে বাংলাদেশি কমিউনিটিসহ অন্যদের মধ্যে যে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন, তারই ধারাবাহিকতায় তিনি নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন।
নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ১৮ (ব্রঙ্কস) থেকে নির্বাচিত কাউন্সিলম্যান ও সাবেক সিনেটর রুবিন ডিয়াজ অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিলে এই নির্বাচনী আসনে শূন্যপদে প্রার্থিতার ঘোষণা দেন মোহাম্মদ এন মজুমদার। আগামী বছরের ২২ জুন এখানে ডেমোক্রেটিক দলের প্রাইমারি নির্বাচন হওয়ার কথা রয়েছে।
ইতিমধ্যে নিউইয়র্ক সিটি কাউন্সিল ২০২১ সালের নির্বাচনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন আমান্ডা ফেরিয়াস, সাবেক জুডিশিয়াল ডেলিগেট মির্জা মামুন প্রমুখ।