নির্বাচনে সহযোগীদের সঙ্গে জহরানের শুভেচ্ছা বিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলিম্যান নির্বাচিত হওয়ার পর নির্বাচনী প্রচারসহ নানাবিধ বিষয়ে সহায়তাকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন নবনির্বাচিত অ্যাসেম্বলিম্যান জহরান মাদানি। ১ আগস্ট অ্যাস্টোরিয়ার একটি পার্কে আয়োজিত অনুষ্ঠানে এ শুভেচ্ছা বিনিময় করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশিদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম।
কর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে জহরান মাদানি বলেন, ‘আপনাদের ভালোবাসা ও সহযোগিতার কারণে স্রষ্টার কৃপায় আজ সাফল্য এসেছে। ভবিষ্যতেও আপনাদের এ সহযোগিতা অব্যাহত থাকলে আরও বড় সাফল্য আসবে।’