প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র থেকে প্রথম আলোর বিশেষ প্রতিনিধির পাঠানো টুকরো খবর:
প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে জঙ্গি সংগঠন আল-কায়েদা নিউইয়র্ক নগর এবং টেক্সাস ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যে হামলা করতে পারে বলে গতকাল শুক্রবার সাবধান করে দিয়েছেন মার্কিন গোয়েন্দারা। নিউইয়র্কের পুলিশ বিভাগ এবং নিউইয়র্ক ও নিউ জার্সির বন্দর কর্তৃপক্ষ এর সত্যতা নিশ্চিত করেছে। বন্দর কর্তৃপক্ষের মুখপাত্র স্টিভ কোলম্যান বলেছেন, সব জায়গায় নজরদারি চালু করা হচ্ছে। নিউইয়র্কের পুলিশ বিভাগ বলছে, হুমকির ব্যাপারে তাদের সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি এবং এটি খতিয়ে দেখা হচ্ছে।