নির্মাণাধীন ভবন ভেঙে একজন নিহত, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অফ আমেরিকার বার্ষিক বনভোজন ২৫ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের রকওয়ে এলাকায় অনুষ্ঠিত এই বনভোজনে দক্ষিণ সুরমার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সপরিবারে উপস্থিত ছিলেন। ছবি: এমবি তুষার
সিলেট দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অফ আমেরিকার বার্ষিক বনভোজন ২৫ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের রকওয়ে এলাকায় অনুষ্ঠিত এই বনভোজনে দক্ষিণ সুরমার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সপরিবারে উপস্থিত ছিলেন। ছবি: এমবি তুষার

ব্রঙ্কসের নরউড এলাকায় ২৭ আগস্ট বিকেলে নির্মাণাধীন একটি ভবনের একাংশ ধসে একজন নিহত হয়েছেন। দুপুর সাড়ে বারোটার দিকে নির্মাণকাজ চলাকালে কাঠামোর একটি অংশ ভেঙে পড়লে একজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন বলে দমকল কর্মকর্তারা জানিয়েছেন।

দমকল কর্মকর্তারা বলেন, স্টুবেন অ্যাভিনিউয়ের কাছে ৯৪৮ ইস্ট ২০৮তম রোডের স্টুভেন অ্যাভিনিউয়ের কাছে একটি ভবনের কিছু অংশ দুপুরের দিকে ভেঙে পড়েছিল। এফডিএনওয়াইয়ের মুখপাত্র মাইলেস মিলার বলেন, ঘটনাস্থলে পাঁচজন আহত হয়। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

অবশ্য বাকি তিনজনের অবস্থাও আশঙ্কামুক্ত নন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত দুর্ঘটনাস্থল এলাকার নিয়ন্ত্রণ নেয়। নির্মাণকারী প্রতিষ্ঠান গত বছরের আগস্টে ইস্ট ২০৮ রাস্তার পাশে একটি খালি জায়গায় চারতলা আবাসিক বিল্ডিং নির্মাণের পরিকল্পনা করে আবেদন করেছিল। জায়গাটি আগে থেকে খালি ছিল। নির্মাণাধীন জায়গার পাশের সম্পত্তির মালিক বিল্ডিং বিভাগকে অভিযোগ জানালে জুনে তারা সাইটটি পরিদর্শন করে। তারপর থেকে সেখানে নির্মাণের জন্য বিল্ডিংয়ের বাইরের 

অস্থায়ী কাঠামো কাঠের তক্তা বসানো হয়েছিল। সিটি করপোরেশনের বিল্ডিং কোডের রেকর্ড অনুসারে প্রতিবেশী সম্পত্তি থেকে যথেষ্ট সরিয়ে ভবন নির্মাণ করা হচ্ছিল। পরিদর্শকেরা নির্মাণাধীন জায়গায় সে সময় কোনো নিয়মের লঙ্ঘন পাননি।
বিল্ডিং বিভাগের পরিদর্শকেরা এটিকে একটি দুর্ঘটনা বলে জানিয়েছেন। এই ধসের ঘটনাটি তদন্ত করবে বলে সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন।