প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে ৯/১১ সন্ত্রাসবাদী হামলার পর সন্দেহভাজন বন্দীদের নির্যাতনে সহযোগিতা দেওয়ার ঘটনায় চাপে পড়েছে দেশটির মনস্তত্ত্ববিদদের সবচেয়ে বড় সংগঠন। নিরপেক্ষ এক তদন্তে বেরিয়ে এসেছে, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের (এপিএ) কিছু সদস্য বন্দী নির্যাতনে সিআইএ ও এফবিআইকে সহযোগিতা দিয়েছেন। ডেভিড হফম্যান নামে একজন সহকারী সরকারি অ্যাটর্নির নেতৃত্বে ওই তদন্ত করা হয়। এ ঘটনায় দোষী সাব্যস্ত বেশ কয়েকজন এপিএ সদস্যকে চাকরিচ্যুত করা হতে পারে। কয়েক বছর ধরে এপিএ দাবি করে আসছিল, বন্দী নির্যাতনে গোয়েন্দাদের সহযোগিতা দেওয়া নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর ভিত্তিহীন।
দ্য গার্ডিয়ান