নিলামে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাইটানিকের প্রথম শ্রেণির যাত্রীদের সরবরাহ করা শেষ রাতের খাবারের (ডিনার) মেন্যু ১ লাখ ১৮ হাজার ৭৫০ ডলারে বিক্রি হয়েছে। গত শনিবার যুক্তরাষ্ট্রের ডালাসভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশানস ওই মেন্যু নিলামে বিক্রি করে। রাতের খাবারের মেন্যুর ক্রেতা নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন। নিলামকারী ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, ১৯১২ সালের ১৪ এপ্রিল রাতে ওই খাবার সরবরাহ করা হয়। ১৯১২ সালের ১৫ এপ্রিল প্রথম যাত্রাতে ডুবে যায় টাইটানিক। নিহত হয় প্রায় দেড় হাজার লোক।
গার্ডিয়ান