প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা রাজ্যের আইন পরিষদ ভবন থেকে বিতর্কিত কনফেডারেট পতাকা নামিয়ে ফেলার পর ওই রাজ্যের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির একটি শীর্ষ নাগরিক অধিকার সংগঠন। এনএএসিপি ১৫ বছর আগে ওই নিষেধাজ্ঞা জারি করেছিল। মার্কিন গৃহযুদ্ধের সময়কার কনফেডারেট পতাকা দাসত্ব ও বর্ণবাদের প্রতীক হিসেবে বিবেচিত। গত মাসে এক বর্ণবাদী শ্বেতাঙ্গের গুলিতে গির্জায় প্রার্থনারত নয়জন কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার পর পতাকাটি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। কনফেডারেট পতাকা নিয়ে ওই শ্বেতাঙ্গ হত্যাকারীর একটি ছবি প্রকাশিত হয়েছিল।
বিবিসি