নিষেধাজ্ঞা বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সরকারি কর্মকর্তাদের ওপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞার আওতা সম্প্রসারণ করেছে। মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। গত বছর ভেনেজুয়েলার কর্মকর্তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এখন তাঁদের পরিবারের জন্যও প্রযোজ্য হবে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি বলেন, ‘আমরা একটা স্পষ্ট বার্তা দিতে চাই, তা হলো মানবাধিকার লঙ্ঘনকারী ও দুর্নীতির মাধ্যমে সুবিধাভোগীদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো হবে না। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
বিবিসি