নিহত আরও একজনের পরিচয় শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার শিকার আরেক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তিনি একজন পুরুষ। শহরের চিকিৎসা পরীক্ষকেরা গত সোমবার এ কথা জানিয়েছেন।

নাইন-ইলেভেন হামলা নামে পরিচিত ওই হামলায় এ নিয়ে ১ হাজার ৬৪১ জনকে শনাক্ত করা হলো। পরিবারের অনুরোধের কারণে তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি। ডিএনএ পরীক্ষার নতুন প্রযুক্তি ব্যবহার করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ২০১৫ সালের মার্চে সর্বশেষ আরেকজনের পরিচয় শনাক্ত করা হয়েছিল। নিউইয়র্ক শহরের প্রধান চিকিৎসা পরীক্ষকের কার্যালয় এই শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি ২০০১ সালে ওই ব্যক্তির ডিএনএ সংগ্রহের পর থেকে পরীক্ষা চালিয়ে আসছিল।

১৬ বছর আগের ওই হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে এখনো ৪০ শতাংশের পরিচয় জানা যায়নি। ২০০১ সালের এ দিনে সন্ত্রাসীরা যাত্রীবাহী চারটি বিমান ছিনতাই করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টুইন টাওয়ার ও ভার্জিনিয়ার পেন্টাগনে একযোগে হামলা চালায়।