নুসরাতের মৃত্যুর খবরে নিউইয়র্কে বিক্ষোভ

ফেনীর সোনাগাজীর অগ্নিদগ্ধ মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যু সংবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ হয়েছে। ১০ এপ্রিল সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় ক্ষুব্ধ প্রবাসীরা সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, নুসরাতের মৃত্যুর মধ্য দিয়ে স্বদেশের চেতনার মৃত্যু হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে এমন নারকীয় কর্মের প্রতিবাদ জানানোর ভাষা নেই। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
মুজাহিদ আনসারির সঞ্চালনায় ও সৈয়দ মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুহাম্মদ ফজলুল রহমান, অধ্যাপক হুসনে আরা, ফাহিম রেজা নূর, ইব্রাহীম চোধুরী, মাহফুজুর রহমান, মিথুন আহমেদ, লুৎফুন নাহার লতা, গোপাল সান্যাল, আকবর হায়দার কিরণ, জাকারিয়া চৌধুরী, সরাফ সরকার, জাকির হোসেন বাচ্চু, দীনেশ চন্দ্র মজুমদার, সঞ্জীবন সরকার, আব্দুল হামিদ প্রমুখ।