নূর ট্যাক্স অ্যান্ড ইমিগ্রেশনের বিশেষ সেবা সপ্তাহ শুরু
মিশিগান শহরের ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) অথরাইজড ই-ট্যাক্স ফাইল প্রতিষ্ঠান নূর ট্যাক্স অ্যান্ড ইমিগ্রেশনের ২৩ তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ সেবা সপ্তাহ শুরু করেছে।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাহী ইকবাল ফেরদৌস বলেন, নূর ট্যাক্স অ্যান্ড ইমিগ্রেশন ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়ে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের বাংলাদেশি কমিউনিটিকে ট্যাক্স, অ্যাকাউন্টিং ও ইমিগ্রেশন সংক্রান্ত সেবা দিয়ে আসছে। চলতি বছর থেকে আরও বড় পরিসরে প্রতিষ্ঠানটিকে সাজানো হয়েছে। শিগগিরই আরও কয়েকটি অঙ্গরাজ্যে প্রতিষ্ঠানটির শাখা অফিস উদ্বোধনের কাজ চলছে। তা ছাড়া প্রতিষ্ঠানটি বিশেষ সেবা সপ্তাহে নতুন সেবাগ্রহীতাদের জন্য ৫০ শতাংশ পর্যন্ত আকর্ষণীয় ছাড় দিয়েছে।
প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টিং বিষয়ক সেবাগুলো হচ্ছে—পার্সোনাল ট্যাক্স রিটার্ন (সব রাজ্য), সেল্ফ এম্পলয়েড ট্যাক্স রিটার্ন (উবার, লিফট, ট্যাক্সি ক্যাব, গ্রাবহাব, ভোরতেশ, রেন্টাল ইনকাম), বিজনেস ট্যাক্স রিটার্ন, পার্টনারশিপ ট্যাক্স রিটার্ন, নতুন ব্যবসা সেট আপ (এলএলসি, আইএনলি), পে-রোল, বুক কিপিং এবং সেলস ট্যাক্স।
ইমিগ্রেশন বিষয়ক সেবাগুলোর মধ্যে রয়েছে সিটিজেনশিপ আবেদন, ফ্যামিলি পিটিশন (স্বামী-স্ত্রী, মা-বাবা, ভাই-বোন), কন্ডিশনাল গ্রিনকার্ড রিমুভাল, অ্যাফিডেভিট অব সাপোর্ট, ভিজিট ভিসা আবেদন, ওয়ার্ক অথোরাইজেশন এবং লো-ইনকাম পরিবারের জন্য ফি ওয়েবার আবেদন। এ ছাড়া প্রতিষ্ঠানটি রিয়েল এস্টেট এজেন্ট ট্যাক্স এক্সপার্ট ও নোটারি পাবলিক সেবাও দিয়ে থাকে।
সেবা নিতে আগ্রহীরা বিস্তারিত জানতে নূর ট্যাক্স অ্যান্ড ইমিগ্রেশনের হটলাইন +১-৩১৩-৮৭৩-৫৩৩৮ বা +১ ৫৮৬-৪৮১-৬১৩৪ কল করতে পারেন। অথবা ইমেইল করতে পারেন এই ঠিকানায় noortaxusa@gmail. com অথবা সরাসরি (৩০০০ হলব্রুক, হ্যামট্রামিক, মিশিগান, এম-আই ৪৮২১২) অফিসে যোগাযোগ করতে পারেন।