প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১০ সালে উত্তর কোরিয়ার কম্পিউটার নেটওয়ার্কে ঢুকে পড়েছিল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা। গত রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস পত্রিকার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র, বিদেশি কূটনৈতিক এবং জাতীয় নিরাপত্তা সংস্থার কাগজপত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়াসহ অন্য মিত্রদের সহায়তায় মার্কিন গোয়েন্দা সংস্থা উত্তর কোরিয়ার কম্পিউটার নেটওয়ার্কে ঢুকতে সক্ষম হয়। চীনা নেটওয়ার্কের ওপর নজরদারি করার পরই এই ঘটনা ঘটে। উত্তর কোরিয়া শুধু চীনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকে। কর্মকর্তাদের উদ্ধৃত করে পত্রিকাটি জানায়, এর ফলে উত্তর কোরিয়ার হ্যাকারদের ব্যবহৃত অনেকগুলো নেটওয়ার্ক এবং কম্পিউটারে নজরদারি করা সম্ভব হয়।
এএফপি