নেতানিয়াহুকে মার্কিন কংগ্রেসে ভাষণের আমন্ত্রণ নিয়ে বিতর্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন কংগ্রেসে ইরানের বিষয়ে ভাষণ দিতে গত বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার। প্রেসিডেন্ট বারাক ওবামাকে পাশ কাটিয়ে এই পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কোনো প্রটোকল লঙ্ঘিত হয়েছে কি না, সেই প্রশ্ন তুলেছে হোয়াইট হাউস। খবর রয়টাের্সর।
নেতানিয়াহু মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ সিনেট এবং প্রতিনিধি পরিষদের একটি যৌথ অধিবেশনে আগামী ১১ ফেব্রুয়ারি ভাষণ দেবেন।
হোয়াইট হাউসের মুখপাত্র জোশ আর্নেস্ট বলেন, ‘প্রটোকলের নিয়ম বলছে, কোনো দেশের নেতা অন্য কোনো দেশে ভ্রমণে যাওয়ার সময় সেই দেশের নেতার সঙ্গে যোগাযোগ করতে হয়। এই বিশেষ ক্ষেত্রে মনে হচ্ছে, সেই প্রটোকলের কোনো তোয়াক্কা করা হচ্ছে না।’