প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের সঙ্গে আন্তর্জাতিক মহলের পরমাণু চুক্তির খুটিনাটি আগেই প্রকাশ না করার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গতকাল সোমবার সতর্ক করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। জেনেভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইসরায়েলের নাম প্রকাশ না করে এ কথা বলেন তিনি। তবে একইসঙ্গে দেশটির প্রতি মার্কিন সমর্থন অক্ষুণ্ন থাকার কথাও বলেন। ইরানের সঙ্গে পরাশক্তিগুলোর ‘মন্দ’ পরমাণু চুক্তি ঠেকানোর লক্ষ্য নিয়ে রোববার ওয়াশিংটনে পেঁৗছেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর এ ৪৮ ঘণ্টার বিতর্কিত সফরের কারণে দুই দেশের সম্পর্ক নেমে এসেছে বেশ কয়েকবছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। মঙ্গলবার মার্কিন কংগ্রেসে নির্ধারিত ভাষণে নেতানিয়াহু ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তিটি ঠেকাতে সমর্থন আদায়ের শেষ চেষ্টা করবেন।
রয়টার্স