নেত্রকোনা জেলা সমিতির বনভোজন ও মিলন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলুন উড়িয়ে বনভোজন ও মিলন মেলার উদ্বোধন করছেন অতিথি ও নেত্রকোনা জেলা সমিতির সদস্যরা
বেলুন উড়িয়ে বনভোজন ও মিলন মেলার উদ্বোধন করছেন অতিথি ও নেত্রকোনা জেলা সমিতির সদস্যরা

নেত্রকোনা জেলা সমিতি ইউএসএ ইন্‌ক-এর বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
১ সেপ্টেম্বর হেকশেয়ার স্টেট পার্কের টেলর প্যাভেলিয়নের সবুজ চত্বরে এই বনভোজন ও মিলন মেলার আয়োজন করা হয়।
জ্যাকসন হাইটস ও জ্যামাইকা থেকে বাসে এবং ৫০-৬০ টির বেশি ব্যক্তিগত গাড়িতে সমিতির সদস্য ও অতিথিরা বনভোজন স্থলে উপস্থিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আসা নেত্রকোনা জেলা সমিতি ঢাকার প্রেসিডেন্ট ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন কানাডার টরন্টো থেকে পরিবারসহ আসা নেত্রকোনা জেলা সমিতির প্রেসিডেন্ট আতাউর রহমান কোহিনূর। অতিথি ও বিশেষ অতিথিসহ সমিতির কার্যকরী কমিটির সদস্য, বনভোজন কমিটির সদস্য ও অতিথিরা নেত্রকোনা জেলার ১০টি উপজেলার প্রতীক হিসেবে ১০টি রঙিন বেলুন, সম্প্রতি মৃত্যু হওয়া জেলার চার বিশিষ্ট ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা গুলজার হোসেন, শিক্ষক চিত্তরঞ্জন তালুকদার, শিল্পী রফিক মাহমুদ ও মুক্তিযোদ্ধা গোলাম এরশাদুর রহমান স্মরণে আরও চারটি কালো বেলুনসহ ১৪টি বেলুন উড়িয়ে বনভোজন ও মিলনমেলার উদ্বোধন ঘোষণা করেন।
সংগঠনের সভাপতি পরিমল সাহা, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল হাকিমের নেতৃত্বে বনভোজন কমিটির আহ্বায়ক মফিদুল ইসলাম খান, সদস্যসচিব রনি সরকার, প্রধান সমন্বয়কারী সারোয়ার জাহান খান, সমন্বয়কারী জাকির হোসেন, প্রধান উপদেষ্টা বদর উদ্দীন আহমদ, উপদেষ্টা প্রণয় রায়, বিজন তালুকদার, আবু ইসলাম খান, বিজয় দত্ত, অজয় দাস, সুভাষ তালুকদার, মোস্তাফিজুর রহমান, তপন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আসলাম আহমদ খান, সহসভাপতি ইন্দ্রজিৎ সিংহ, বিপ্লব রায়, মুশফিকুর রহমান, আতিকুর রহমান খান, দপ্তর সম্পাদক মো. কায়সার হামিদ, সহসাধারণ সম্পাদক সারোয়ার কামাল, কাজল মৃধা, সমবায় বিষয়ক সম্পাদক প্রদীপ দত্ত, সহসম্পাদক মনির আলম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আতাউর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রিমা সিংহ, কার্যনির্বাহী সদস্য নূর আহমদ সারোয়ার, আজিজুল হক, আতাউল সরকার, লিটন চৌধুরী, তাহরিনা পারভীন, সাইফুল ইসলাম, নীলুফা রহমান, সান্ত্বনা রায়, শান্তা রহমান, আবুল বাশার তালুকদার, রঞ্জিত রায়, মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান খান, ভানু গোপাল বর্মণ, সামছুল করিম, আসমা খান, খন্দকার আজিজুন্নেছা, জারেন ইসলাম খানম, হাছিনা খানমসহ লন্ডন ও অন্যান্য জেলার আরও অনেক অতিথি পরিবার নিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সমিতির কার্যকরী সদস্য আতাউল সরকার ও সাবেক সাধারণ সম্পাদক আসলাম আহমদ খানের নেতৃত্বে শিশু-কিশোরদের দৌড় প্রতিযোগিতা ও খেলাধুলা অনুষ্ঠিত হয়। বিশেষ আকর্ষণ ছিল প্রীতি ফুটবল ম্যাচ। লাল ও নীল দলের মধ্যকার ম্যাচে নীল দল ১-০ গোলে জয়লাভ করে। এতে রেফারির দায়িত্ব পালন করেন ফিফার রেফারি নূর আহমদ সারোয়ার।
এবারের বনভোজনে অংশ নেওয়া প্রত্যেককে লাল ও গাঢ় নীল রঙের টি-শার্ট দেওয়া হয়। টি-শার্টের ডিজাইন করেছেন চারুকলা ইনস্টিটিউট থেকে ডিগ্রি নেওয়া শিল্পী নেত্রকোনার সন্তান বিপুল শাহ। টি-শার্ট স্পনসর করেছেন বাংলাদেশের মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্বে বৃষ্টি দত্তসহ নিউইয়র্কের বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী সংগীত পরিবেশন করেন।
মধ্যাহ্ন ভোজ শেষে বনভোজনে বাড়তি আনন্দের মাত্রা যোগ করে নারীদের বালিশ খেলা ও হাঁড়িভাঙা খেলা।
বনভোজনে উপস্থিত বিশেষ অতিথি আতাউর রহমান কোহিনূর সপরিবারে অংশ নেওয়ায় সমিতির পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
শেষে অনুষ্ঠিত হয় বিশেষ আকর্ষণ র‌্যাফল ড্র। টিকিট বিক্রিতে সহায়তা করেন এ এম রাজীব পাঠান, রনি সরকার, মনির আলম। এতে প্রথম পুরস্কার ৬০ ইঞ্চি রঙিন এলইডি টিভি (সৌজন্যে আবু ইসলাম খান) জিতে নেন আতাউল সরকার, দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ (সৌজন্যে শাহীন সারোয়ার) জেতেন সুভাষ তালুকদার, তৃতীয় পুরস্কার ল্যাপটপ (সৌজন্যে অ্যাটর্নি মঈন চৌধুরী) জেতেন প্রণব, চতুর্থ পুরস্কার ৪০ ইঞ্চি রঙিন টিভি (সৌজন্যে পলাশ রায়) জেতেন আজিজুল হাকিম, পঞ্চম পুরস্কার ৩২ ইঞ্চি রঙিন টিভি (সৌজন্যে পরেশ সাহা) জেতেন মোস্তাফিজুর রহমান, ষষ্ঠ পুরস্কার স্যামসাং ট্যাবলেট (সৌজন্যে উত্তম কুমার মণ্ডল) জেতেন সজীব, সপ্তম পুরস্কার অ্যান্ড্রয়েড মোবাইল জেতেন শরিফ। এ ছাড়া ছিল প্রিন্টার, ব্লেন্ডারসহ আরও ১৫টি পুরস্কার।
এ ছাড়া অংশগ্রহণকারী সবাইকে বয়স অনুসারে থার্মাল লাঞ্চ বক্স, থার্মাল ওয়াটার বোতল, রঙিন ছাতা, হাতপাখাসহ অসংখ্য উপহার দেওয়া হয়। এসব পুরস্কার ছাড়া আরও তিনটি বিশেষ পুরস্কার (আইফোন ও দুটি গিফট ভাউচার) প্রদান করেন বনভোজনের প্রধান অতিথি মোহাম্মদ হান্নান খান, তাঁর স্ত্রী ও মেয়ে ফারাহ হান্নান। আইফোন জিতে নেন মুশফিকুর রহমানের স্ত্রী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আসলাম আহমদ খান ও কার্যকরী সদস্য আতাউল সরকার। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্দ্রজিৎ সিংহ ও আজিজুল হক।
সংগঠনের সভাপতি পরিমল সাহা সমাপনী বক্তব্যে বনভোজনে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান।