নেত্রকোনা জেলা সমিতির বর্ষবরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

সামাজিক সংগঠন নেত্রকোনা জেলা সমিতি ইউএসএ ইন্কের ব্যানারে উত্তর আমেরিকায় বসবাসরত ‘আমরা নেত্রকোনাবাসী’ বাংলা বর্ষবরণ ১৪২৬ ও গুণীজন সংবর্ধনার আয়োজন করেছে। ২৮ এপ্রিল জ্যামাইকায় ইকরা কমিউনিটি সেন্টার ও পার্টি হলে এই আয়োজন করা হয়।
তাহিয়াদ অধরার কণ্ঠে পরিবেশিত আগুনের পরশমণি গানের তালে সমিতির সদস্যদের সঙ্গে নিয়ে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক রণজিৎ রায়।
‘এসো হে বৈশাখ এসো এসো’ এই সমবেত সূচনা সংগীতে মাধ্যমে সাংস্কৃতিক পর্ব শুরু হয়। এতে অংশ নেন—অধ্যাপক রত্না চৌধুরী, মৌসুমী তালুকদার, খন্দকার আজিজুন্নেছা বিউটি, শামসুন্নাহার শম্পা, পার্বতী সাহা, প্রিমা সিংহ, আসমা বেগম, শওকত জাহান তুহিন, সোমা তালুকদার, সান্ত্বনা রায়, বনানী সরকার, তাহরিনা পারভীন প্রীতি, বনানী সাহা রায়, ঝুমুর ভৌমিক, মিলা সরকার, পপি সাহা বড়ুয়া।
অনুষ্ঠানে ছোটদের মাঝে একক সংগীত পরিবেশন করে তাহিয়াদ অধরা, অভিজিৎ সিংহ, শারদ রায়, ইমন সরকার, ঈশান সরকার, কৃষ্ণ রায়। নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী শান্তি রায়।
প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কের কনসাল জেনারেলের প্রতিনিধিত্ব করেন আসিব আহমদ। তিনি নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরার আহ্বান জানান।
বর্ষবরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা বিদ্যুৎ সরকার, সিনিয়র সহসভাপতি প্রমোদ রঞ্জন সরকার, সভাপতি পরিমল সাহা, কার্যনির্বাহী সদস্য নূর আহমদ সারোয়ার, উপদেষ্টা বিজন তালুকদার, আবু ইসলাম খান বিটু, সুভাষ তালুকদার, বাহার সরকার, বিধান বিশ্বাস, মোস্তাফিজুর রহমান মিঠু, পার্থ প্রতীম তালুকদার, অধ্যাপক শান্ত পদ রায়, অধ্যাপক তপন সরকার, সহসভাপতি ইন্দ্রজিৎ সিংহ গোপাল, বিপ্লব রায়, সাইফুদ্দিন আহমদ সাইফু, হাসানুজ্জামান সাকী, হাসান ফেরদৌস খান নাদির, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, সহসাধারণ সম্পাদক সারোয়ার কামাল, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মুহাম্মদ শহিদুল্লাহ, প্রচার, উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পাদক সারোয়ার জাহান খান পাবেল, বাংলা বর্ষবরণ ১৪২৬ উদ্যাপন কমিটির আহ্বায়ক মফিদুল ইসলাম খান, সদস্যসচিব রনি সরকার, সদস্য আতাউর রহমান মানিক, প্রধান সমন্বয়ক জহিরুল আলম রানা এবং সমন্বয়ক জাকির হোসেন রিয়াদ।
আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন রিয়েল এস্টেট ব্যবসায়ী মুক্তিযোদ্ধা শরাফ সরকার, মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান, মুক্তিযোদ্ধা আবদুল বাতেন, ময়মনসিংহ বিভাগীয় তারুণ্য ইউএসএ-এর সভাপতি খালেকুজ্জামান সুমন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুল হাই ভূঁইয়া, এম ডি এনায়েত উল্লাহ, দিলীপ সরকার প্রমুখ।
নেত্রকোনা জেলা সমিতি ইউএসএ ইন্ক-এর এ বছর গুণীজন সম্মাননা পান বদর উদ্দীন আহমদ। ক্রেস্ট প্রদান করেন সমিতির উপদেষ্টা আবু ইসলাম খান বিটু। সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পড়ে শোনান সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রিমা সিংহ।
বাঙালির চটপটি, শিঙারা, বেগুন ভর্তা, আলু ভর্তা ও রকমারি দেশীয় খাবার দিয়ে নিউইয়র্কে বসবাসরত নেত্রকোনা জেলা সমিতির সদস্যদের পরিবার-পরিজনসহ উপস্থিত অতিথিদের আপ্যায়ন করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে শিশু-কিশোরদের জন্য বিশেষ আকর্ষণ ছিল জাদুশিল্পী খান শওকতের জাদু। আবৃত্তিতে অংশগ্রহণ করেন উপদেষ্টা সুভাষ তালুকদার।
সাংস্কৃতিক অনুষ্ঠানটি সফল করে তোলেন সমিতির সদস্য আজিজুল হক জুয়েল, অতিথি শিল্পী লিপি রোজারিও এবং নিউইয়র্কের জনপ্রিয় শিল্পী নাজিয়া লিনা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কার্যনির্বাহী সদস্য তাহরিনা পারভীন প্রীতি। তাঁকে সহায়তা করেন সমিতির সহসভাপতি ইন্দ্রজিৎ সিংহ গোপাল।
প্রবাসী নেত্রকোনাবাসীদের আগামী ১ সেপ্টেম্বর হেকশিয়ার স্টেট পার্ক, লং আইল্যান্ডে সমিতি আয়োজিত বনভোজন অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।