নেদারল্যান্ডস ও সৌদি আরব যাচ্ছে বাংলা ট্যুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা ট্যুরের সিইও হাবিব রহমান
বাংলা ট্যুরের সিইও হাবিব রহমান

নিউইয়র্কে বাংলাদেশি পরিচালিত একমাত্র গাইডেড ট্যুর প্রতিষ্ঠান ‘বাংলা ট্যুর’ তাদের একটি পর্যটক দল নিয়ে যাচ্ছে নেদারল্যান্ডস ও সৌদি আরব। আগামী ১ অক্টোবর নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের উদ্দেশ্যে জন এফ কেনেডি বিমানবন্দর ত্যাগ করবে দলটি।

আমস্টারডামসহ নেদারল্যান্ডসের বিভিন্ন পর্যটনস্থল ঘুরে দলটি যাবে সৌদি আরব। সেখানে ওমরাহ পালন ও মদিনায় রাসুলের (স.) মাজার জিয়ারত করে নিউইয়র্ক ফিরে আসবে দলটি।

পর্যটক দলটি পর্তুগালের রাজধানী লিসবন হয়ে উত্তরের ভেনিসখ্যাত আমস্টারডামের ভ্যানগঘ জাদুঘর, রিক্স জাদুঘর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ নির্মমতার প্রতীক হিসেবে পরিচিত অ্যানা ফ্রাঙ্কের বাড়ি ও জাদুঘরসহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবে। এরপর দলটি যাবে নেদারল্যান্ডসের ঐতিহাসিক শহর ও ফুলের দেশ হিসেবে পরিচিত হল্যান্ডে। সেখানে তারা উইন্ড মিল, ফিশিং ভিলেজ, চিজ ফ্যাক্টরি, অ্যাডামস মিউজিয়াম ও হল্যান্ডের কান্ট্রিসাইড পরিদর্শন করবে।

নেদারল্যান্ডস ভ্রমণ শেষে দলটি যাবে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায়। সেখানে তারা ওমরাহ পালনসহ ইসলাম ধর্মের বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করবে। এর পর মদিনায় রাসুলের (স.)মাজার জিয়ারত করে ১৩ অক্টোবর নিউইয়র্ক ফিরে আসবে।

বাংলা ট্যুর কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের পাঁচটি মহাদেশের বিভিন্ন দেশে ট্যুর অপারেট করা ছাড়াও আগামী নভেম্বর থেকে প্রতিষ্ঠানটি নিয়মিত ওমরাহ প্যাকেজ চালু করবে। দ্বিতীয় আরেকটি বিশেষ প্যাকেজে পবিত্র মক্কা ও মদিনা ছাড়াও বিশ্ব মুসলিমের আরেক পবিত্র শহর জেরুসালেম অন্তর্ভুক্ত থাকবে। ট্যুরে অংশগ্রহণকারীরা ইসলামের প্রথম কিবলা বায়তুল মোকাদ্দাসে নামাজ আদায় ও বনি ইসরায়েল বংশের বহু নবী ও রাসুলের মাজার জিয়ারতসহ বিভিন্ন ঐতিহাসিক স্থানে ভ্রমণের সুযোগ পাবেন। এবারের ভ্রমণেও ট্যুর গাইডের দায়িত্ব পালন করবেন বাংলা ট্যুরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাবিব রহমান। ভ্রমণ ও ওমরাহ পালনে আগ্রহীরা প্রতিষ্ঠানটির সঙ্গে সরাসরি ফোনে (৩৪৭ ২৮০ ৭২৬৯) যোগাযোগ করতে পারেন।