নেভাদা ককাসে ট্রাম্প জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেভাদা অঙ্গরাজ্যে দলীয় ককাসে সহজ জয় পেয়ে উল্লসিত ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
নেভাদা অঙ্গরাজ্যে দলীয় ককাসে সহজ জয় পেয়ে উল্লসিত ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার নেভাদা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত দলীয় ককাসে সহজ জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
অঙ্গরাজ্যটিতে দ্বিতীয় স্থানে থাকার জন্য লড়ছেন রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ ও মার্কো রুবিও।
গত ১ ফেব্রুয়ারি আইওয়া অঙ্গরাজ্যে ককাসের মাধ্যমে শুরু হয় এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার আসল লড়াই।
আইওয়ায় রিপাবলিকান ককাসে ট্রাম্পকে ডিঙিয়ে বিজয়ী হন ক্রুজ। এরপর নিউ হ্যাম্পশায়ার ও সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত দলীয় প্রাইমারি এবং সবশেষ নেভাদা ককাসে জয় পেলেন ক্যাসিনো ব্যবসায়ী ট্রাম্প।