নেভাদাবাসী ডেমোক্র্যাটদের জয়ী করতে পারে: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাস ভেগা​েস হিলারি ক্লিনটনের প্রচার অভিযানে বারাক ওবামা। মঞ্চে ক্যাটওয়াক করার সময় তাঁর হাত ধরে টানেন একজন সমর্থক। রোববার তোলা ছবি l রয়টার্স
লাস ভেগা​েস হিলারি ক্লিনটনের প্রচার অভিযানে বারাক ওবামা। মঞ্চে ক্যাটওয়াক করার সময় তাঁর হাত ধরে টানেন একজন সমর্থক। রোববার তোলা ছবি l রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত রোববার রাতে বলেছেন, নেভাদা অঙ্গরাজ্যের জনগণ এবারের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন এবং সিনেটর পদপ্রার্থী ক্যাথেরিন কোর্টেজ মাস্টোকে জিতিয়ে দিতে পারে।
হিলারির পক্ষে প্রচার অভিযানে অংশ নিতে প্রেসিডেন্ট ওবামা নেভাদার ওই সমাবেশে বক্তব্য দেন। এর আগে তিনি ক্যালিফোর্নিয়ায় দলীয় তহবিল সংগ্রহের অভিযানে অংশ নেন। প্রেসিডেন্ট নির্বাচনে নেভাদায় ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টির মধ্যে জোরালো প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা আছে।
হিলারির প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে ওবামা বলেন, ‘ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন না। রিপাবলিকান রাজনীতিক ও কট্টর ডানপন্থী সংবাদমাধ্যম বছরের পর বছর ধরে আমি, হিলারি ও সিনেটর হ্যারি রেইডকে নিয়ে আজেবাজে কথা ছড়িয়েছে। যেমন: তারা আমার জন্ম যুক্তরাষ্ট্রে হয়েছে কি না, সেই প্রশ্ন তুলেছে এবং এটাও বলেছে আমি নাকি সবার কাছ থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিতে চাই। তাই তারা যে ডোনাল্ড ট্রাম্পের মতো কাউকে মনোনয়ন দিয়েছে, এটা বিস্ময়কর ঘটনা নয়।’
নেভাদার সিনেটর হ্যারি রেইড পাঁচ মেয়াদ পূর্ণ করার পর এবার অবসর নিতে যাচ্ছেন। তাঁর জায়গা নিতে কোর্টেজ মাস্টো এবার ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হয়েছেন। ওবামা বলেন, নির্বাচিত হলে মাস্টোই হবেন মার্কিন সিনেটের প্রথম লাতিন বংশোদ্ভূত সদস্য। তাঁর স্বপ্নপূরণে সবার সহযোগিতা দরকার।