প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৬ সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করা হয়েছে। নরওয়ের অসলোভিত্তিক পিস রিসার্চ ইনস্টিটিউটের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। মুসলমান ও অভিবাসীবিরোধী নানা বিতর্কিত মন্তব্য করে আলোচিত-সমালোচিত আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ট্রাম্প। নোবেল পুরস্কারের ওপর চোখ রাখা প্রতিষ্ঠান পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ক্রিশ্চিয়ান বার্গ হার্পভিকেন জানান, মার্কিন গোপন নথি ফাঁস করে আলোচিত অ্যাডওয়ার্ড স্নোডেন, সিরিয়ার শরণার্থীরা ও কলম্বিয়ার শান্তি আলোচকেরাসহ অনেকেই শান্তিতে এবারের নোবেল পুরস্কারের তালিকায় রয়েছেন।
রয়টার্স