নোটিফিকেশনের বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি সপ্তাহে ই-মেইলে টুইটারের ৪৭ গিগাবাইট নোটিফিকেশন পেয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন। যুক্তরাষ্ট্রের গোপন নজরদারির তথ্য ফাঁস করে আলোচিত স্নোডেন এত পরিমাণ নোটিফিকেশন দেখে হতভম্ব। চলতি সপ্তাহেই টুইটারে ১০ লাখের বেশি লোক তাঁর অনুসারী (ফলোয়ার) হয়েছেন। এ সপ্তাহে টুইটারে প্রচারিত একটি লেখা পছন্দ করেছেন ১ লাখ ১০ হাজার জন। আর ওই লেখাটির প্রসঙ্গে ১ লাখ ২০ হাজার লেখাও জমা পড়েছে। অনুসারী, লেখা পছন্দ, প্রত্যুত্তর, সরাসরি বার্তা—এসব কিছু মিলিয়ে ৪৭ গিগাবাইট নোটিফিকেশন পেয়েছেন স্লোডেন। ‘লেসনলার্নড’ হ্যাশ ট্যাগ দিয়ে টুইটারে এ ব্যাপারে বলেছেন তিনি। স্নোডেন জানান, ই-মেইল ব্যবস্থাটি বন্ধ করতে ভুলে যাওয়াতেই এত পরিমাণ নোটিফিকেশন ভিড় করেছে।