নোবেলের দ্বিতীয় কনসার্ট ৩ নভেম্বর

নিউইয়র্কে নোবেলের দ্বিতীয় কনসার্ট আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। গত ৩১ আগস্ট কানেকটিকাটের ম্যানচেস্টার দিয়ে নোবেল তাঁর আমেরিকা যাত্রা শুরু করেন। এর মধ্যে তিনি অ্যারিজোনা, মিশিগান, ডালাস, হিউস্টন, সান ফ্রান্সিসকো, সান ডিয়েগো, লস অ্যাঞ্জেলস, কানসাস, নিউজার্সি, ডিসি, মেরিল্যান্ড, নর্থ ক্যারোলাইনা, শিকাগোসহ আমেরিকায় তিনি প্রায় ২৫টি একক শো করেছেন।
নিউইয়র্কে প্রথম শো করেন ১৫ সেপ্টেম্বর। প্রথম কনসার্টের ব্যাপক সাড়া পাওয়ার পর দর্শকদের পক্ষ থেকে আয়োজকদের কাছে অনুরোধ আসতে থাকে আবার শো আয়োজনের জন্য। দেশে ফিরে যাওয়ার আগে শেষ শো নিউইয়র্কে আয়োজনের জন্য সময় দেন নোবেল। ৩ নভেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি হলে শো টাইম মিউজিক আয়োজন করতে যাচ্ছে নোবেলের এই যাত্রার শেষ কনসার্ট।
শো টাইমের কর্ণধার আলমগীর খান আলম বলেন, প্রথম শোর সফলতা পর থেকে দর্শকদের কাছে থেকে অনুরোধ আসতে থাকে পুনরায় শো আয়োজনের জন্য। তাই দর্শকদের কথা মাথায় রেখেই দ্বিতীয় শো আয়োজন করতে যাচ্ছি। আশা করি প্রথম শোর মতো এটিও সফল হবে।