নোয়াখালী সোসাইটি ভবনে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সোসাইটি ও গ্রেটার নোয়াখালী সোসাইটির সহযোগিতায় নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট অফিসের উদ্যোগে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় ১১ জানুয়ারি ব্রুকলিনে সোসাইটির কার্যালয়ে বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কনস্যুলেট সেবা দেওয়া হবে।
ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার মধ্যে রয়েছে—বাংলাদেশি পাসপোর্ট নবায়ন ও সংশোধন, নো ভিসা রিকোয়ার্ড সিল, অ্যালাইভ সার্টিফিকেট প্রদান, অন্যান্য সনদপত্রের সত্যায়ন, পাওয়ার অব অ্যাটর্নি, দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন পত্র গ্রহণ ইত্যাদি।
গ্রেটার নোয়াখালী সোসাইটির এই সেবা ২০১৮ সাল থেকে শুরু হয়েছে বলে সোসাইটির সম্পাদক জাহিদ মিন্টু জানান। এর নেতৃত্বে আছেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী।